দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:২২
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

২১ আগস্টে ঘাতকচক্রের লক্ষ্য ছিল স্বৈরশাসন ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা : এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২২, ২০২৩
আগস্ট ২২, ২০২৩ ০ কমেন্ট 363 ভিউস

আব্দুর রশিদ: ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত জোটের পৃষ্ঠপোষকতায় বর্বর গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকাল ৫টায় শহরের সিদ্দিক সুপার মার্কেটের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোস্না আরার সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ বারুদ আর রক্তমাখা বীভৎস ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট রাজনৈতিক ইতিহাসে হত্যাযজ্ঞের এক কলঙ্কময় দিন আজ। ২১ শে আগস্টের ভয়ঙ্কর গ্রেনেড হামলার সেই বিভীষিকাময় ভয়াবহতা আজো আমাকে কাঁদায়। ২১ আগস্টে ঘাতকচক্রের লক্ষ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বহীন করে দেশে স্বৈরশাসন ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ শান্তি সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী চক্র গোটা আওয়ামী লীগকে শেষ করতে বারবার হামলা করেছে। এই শোকাবহ আগস্টে আমরা মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গকে হারিয়েছি। তাই শোককে শক্তিতে পরিনত করতে হবে এবং আমরা সকল বাঁধা বিপত্তি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো। বাংলাদেশ আওয়ামী লীগের সকল অংগ ও সহযোগি সংগঠনকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে আরো বেশি শক্তিশালী করতে হবে।” উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহাদাৎ হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক রনি প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি সাংবাদিক ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দীন হাসিমী তপু, জেলা শ্রমিক লীগের সহসভাপতি বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগেরসহসভাপতি ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, রাবেয়া পারভীন, যুব মহিলালীগের সভাপতি সাবিহা হোসেন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, সাধারণ সম্পাদক ইদ্রিস বাবু, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নুর মনোয়ার হোসেন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার) প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কমীসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এনজিও কর্মী থেকে কোটিপতি সাইদ: নেপথ্যে সোনা ও মাদক
পরবর্তী পোস্ট
কলারোয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন শীর্ষক মতবিনিময়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting