দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১৮
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 
আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয়...
আশাশুনির প্রতাপনগরে গভীর নলকূপ দেওয়ার নামে অর্থ আত্মসাতের...
মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...
আশাশুনিতে কেন্দ্র সচিব ও  প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা
আশাশুনির লাঙ্গলদাড়িয়ায় এক দাগে জমি কিনে ভিন্নদাগে জবর...
আশাশুনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প  ও হাম সচেতনতা কর্মসূচি
আশাশুনিতে কেন্দ্র সচিব ও  প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা
আশাশুনির লাঙ্গলদাড়িয়ায় এক দাগে জমি কিনে ভিন্নদাগে জবর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

হেভিওয়েট নেতাদের হুমকিতে দ্বিধাদ্বন্দ্বে তৃণমূল আ’লীগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৯, ২০২৩
ডিসেম্বর ১৯, ২০২৩ ০ কমেন্ট 302 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সাতক্ষীরা সদর ০২ আসনের আওয়ামী লীগের তৃণমূল সমর্থকরা। জাতীয় পার্টিকে সাতক্ষীরা সদর আসন ছেড়ে দেওয়া, জেলা আওয়ামী লীগ ও এর কয়েকটি অংগসহযোগী সংগঠনের নেতাদের দ্বিমুখী আচরণসহ দলীয় হেভীওয়েট পদধারীদের বিরুদ্ধাচরণই এর মূল কারণ।
তথ্যানুসন্ধানের জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে আওয়ামী লীগ ৩২টি আসন ছেড়ে দিয়েছে। যার একটি হলো সাতক্ষীরা সদর ২ আসন। দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে এই আসনে ইতোমধ্যেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবু তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে জোটের শরীক জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। অপরদিকে বিগত দুই বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ঈগল প্রতীকে নির্বাচন করছেন। সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে ইতোমধ্যেই ২৭জন ও প্রায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন মীর মোস্তাক আহমেদ রবিকে সমর্থন দিয়েছে। কিন্তু দলীয় আভ্যন্তরীন কোন্দলের কারণে হেভিওয়েট নেতাদের চাপের মুখে অনেকেই প্রকাশ্যে তা স্বীকার না করলেও গোপনে তার পক্ষে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে যে জাতীয় পার্টির সাথে জোট নয়, সমন্বয় হয়েছে। আমরা শুধুমাত্র নৌকা প্রত্যাহার করেছি। এরপরও সাতক্ষীরা সদরের লাঙ্গল প্রতীকের আশরাফুজ্জামান আশুকে জোটের প্রার্থী ঘোষনা দিয়ে অতিউৎসাহী সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক স.ম আব্দুস সাত্তার, যুগ্ন আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল, যুগ্ন আহবায়ক এস এম তানভীর হোসাইন সুজন স্বাক্ষরিত একটি পত্রে সাতক্ষীরা যুবলীগের সদর, পৌর ও সকল উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও আহবায়ক-যুগ্ন আহবায়কে নিয়ে আগামী ২১ ডিসেম্বর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় নৌকার প্রার্থী ও জোট ভুক্ত প্রার্থীদের বিজয়ী করার জন্য করনীয় বিষয়ে আলোচনা করা হবে। নাম প্রকাশ না করার শর্তে সদরের এক যুবলীগ নেতা জানান, ‘ওই সভা থেকে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হতে পারে।’ অন্যদিকে গোপন একটি সূত্র জানায়, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তিনজন ও সদর উপজেলা আওয়ামী লীগের দুইজন এবং যুবলীগের আহবায়ক কমিটির নেতারা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে কাজ করতে সদরের তৃণমূল আওয়ামী কর্মীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এদিকে যুবলীগের আহবায়ক কমিটির বিতর্কিত এ কর্মকান্ডে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বিষ্ময় প্রকাশ করে বলেছে, জেলা যুবলীগের আহবায়ক দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে দেওয়া নির্দেশনা কি মানেনা? সম্প্রতি, স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে সমর্থন ও কাজ করা নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ একটি দৈনিকে বলেন, ভোট উৎসবমুখর করার জন্য দল সিদ্ধান্ত নিয়েই দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে। জনপ্রিয় ব্যক্তিকে জনগণ বেছে নেবে তাতে কে হারল, কে জিতল, তা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নির্বাচনী উত্তাপ বাড়ছে সাতক্ষীরা সদর আসনে
পরবর্তী পোস্ট
জাপার সঙ্গে জোট হয়নি, সমন্বয় হয়েছে: ওবায়দুল কাদের

রিলেটেড পোস্ট

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ...

এপ্রিল ১৪, ২০২৬

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে সভা...

এপ্রিল ৬, ২০২৬

সাতক্ষীরা সদর জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

এপ্রিল ৪, ২০২৬

সাতক্ষীরায় খড়িবিলায় প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন

এপ্রিল ৪, ২০২৬

সাতক্ষীরায় যুবকের উপর সন্ত্রাসী হামলা : থানায় অভিযোগ

মার্চ ৩১, ২০২৬

এনটিভির জিন্নাহ’র ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting