দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩০
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

হুমকি উপেক্ষা করে বইমেলায় দীর্ঘলাইন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 417 ভিউস

জাতীয় ডেস্ক:

জঙ্গি হামলার হুমকি উপেক্ষা করে বইমেলায় আসছেন বইপ্রেমীরা। আজ শুক্রবার অন্যান্য শুক্রবারের মতোই বইমেলায় দেখা গেছে উপচে পড়া ভিড়। বইমেলার বাইরে রয়েছে দীর্ঘলাইন। বইপ্রেমীদের দীর্ঘলাইন দেখে বোঝার উপায় নেই জঙ্গি হামলার হুমকি দিয়েছে জঙ্গিরা। এদিন সকাল সাড়ে ১০টা থেকে বইমেলা এলাকায় গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

বইমেলার লাইনে দাঁড়িয়ে থাকা আনোয়ার উদ্দিন জঙ্গি হামলার প্রসঙ্গে বলেন, খবরটা শুনেছি। তবে এই এলাকায় যে রকম নিরাপত্তাব্যবস্থা দেখলাম তাতে ভয় লাগছে না। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে।

দীর্ঘলাইনে রয়েছে শিশু-কিশোররাও। কেউ বাবা, কেউ বা-মায়ের হাত ধরে অপেক্ষা করছে বইমেলায় ঢুকতে। চোখে-মুখে তাদের মেলায় আসার উচ্ছ্বাস।

এদিকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে অভয় দেওয়া হলেও আজ বইমেলায় যাচ্ছেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। পৃথক দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাদের। দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে পৃথক বার্তায় জানানো হয়েছে তারা বইমেলায় যাচ্ছেন না।

পুলিশের পক্ষ থেকে বইমেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিয়ে পুলিশ সবাইকে অভয় দিয়ে বইমেলায় আসার আহ্বান জানিয়েছে।

মেলার নিরাপত্তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, আমাদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। বইমেলায় যারা আসতে চান, তারা নিশ্চিন্তে আসতে পারেন। এখন পর্যন্ত পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বইমেলায় হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমিকে একটি চিঠি পাঠায় জঙ্গিরা। পরে বিকেলে চিঠিতে বোমা হামলার হুমকি বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বাংলা একাডেমির পক্ষ থেকে।

ডায়েরিতে বলা হয়, আনসার আল ইসলামের পক্ষ থেকে একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
‘বিশ্বকাপের সেমিফাইনালও খেলতে পারে বাংলাদেশ’

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting