দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫৬
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

হিলি স্থলবন্দর: ঋণপত্রে জটিলতা থাকলেও বেড়েছে আমদানি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 421 ভিউস

জাতীয় ডেস্ক:

আসন্ন রমজান মাস সামনে রেখে বেশি করে ভোগ্যপণ্য আমদানি শুরু করেছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। তবে এখনো কাটেনি ঋণপত্র খোলার জটিলতা। আমদানিকারকদের অভিযোগ, পণ্য মূল্যের চেয়ে অতিরিক্ত ১০ থেকে ১৫ শতাংশ বেশি টাকা দিয়ে ঋণপত্র খুলতে হচ্ছে।

বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, ভারত থেকে এরইমধ্যে ছোলা, ডাল, পেঁয়াজ, রসুন, আদাসহ রমজানে চাহিদা বাড়ে এমন পণ্য আমদানি বেড়েছে। গত কয়েক মাস আগে এসব পণ্য দু-এক ট্রাক আমদানি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে কয়েক ট্রাকে। হিলি বাজারে প্রতি কেজি থাইল্যান্ডের ছোলা ৯০ টাকা ও অস্ট্রেলিয়ার ছোলা ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় ছোলার দাম একটু কমে ৭৮ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বন্দরের ব্যবসায়ী আজমল হোসেন জাগো নিউজকে বলেন, চাহিদার বিপরীতে পর্যাপ্ত ঋণপত্র খোলা হচ্ছে। আমদানি স্বাভাবিক থাকলে আসন্ন রমজানে তেমন নিত্যপণ্যের সংকট হবে না। খোলাবাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকবে। তাই দাম বাড়ার তেমন শঙ্কাও নেই। বর্তমানে ছোলা বিক্রি হচ্ছে ৭৭ থেকে ৭৮ টাকা এবং মসুর ডাল বিক্রি হচ্ছে ১২৫ টাকা কেজি দরে।

ব্যবসায়ী মাহাবুব হোসেন বলেন, ব্যাংকগুলোতে এখনো কমেনি ঋণপত্র খোলার জটিলতা। ঋণপত্রের বিপরীতে ব্যাংকগুলোর কোনো মার্জিন পাওয়া যাচ্ছে না। পণ্যমূল্যের চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে ঋণপত্র খুলতে হচ্ছে। ১০০ টাকার পণ্য আমদানিতে ঋণপত্র খুলতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

হিলি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক আরশাদ হোসেন জাগো নিউজকে বলেন, এখনো সব ব্যাংক এলসি দিতে পারছে না এবং ডলার সংকট থাকার কারণে শতভাগ মার্জিন দিয়ে এলসি করতে হবে।

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর হারুন বলেন, পর্যাপ্ত পরিমাণে ছোলা, ডাল এবং ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে রমজানে দাম বাড়ার তেমন সম্ভাবনা নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যেকারণে বাতিল হতে পারে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন
পরবর্তী পোস্ট
হিলি সড়কের নির্মাণকাজ বন্ধ, উধাও ঠিকাদার

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting