দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:১৩
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

হকি গর্ব রেহানা ও ষষ্ঠীকে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের বিশেষ সংবর্ধনা

কর্তৃক mirkhairul.news জুলাই ২১, ২০২৫
জুলাই ২১, ২০২৫ ০ কমেন্ট 1124 ভিউস

 

জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্তে পৌঁছে সাতক্ষীরা শ্যামনগরের নাম উজ্জ্বল করা দুই নারী হকি খেলোয়াড় রেহানা ও ষষ্ঠীকে সংবর্ধনা প্রধান করেছে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব। রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি চীনের দাজহু শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী হকি দল তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক লাভ করে। ঐতিহাসিক এই দলে শ্যামনগরের হায়বাতপুর গ্রামের কওছার আলীর মেয়ে রেহানা ও কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা শুকান্ত রায়ের মেয়ে ষষ্ঠী রানী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের এই অর্জন হকির ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হয়েছে।

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি এস কে সিরাজ। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক ও মানবকন্ঠ পত্রিকা শ্যামনগর প্রতিনিধি জিয়াউর রহমান।ক্লাবের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক জি এম মনিরুজ্জামান (মিশুক), অর্থ সম্পাদক রাইসুল মিথুন, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সদস্য রাজু আহমেদ, সদস্য হাবিবুল্লাহ বেলালী, আবু ঈসা, আব্দুর রহিম সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

উক্ত অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ বলেন, রেহানা ও ষষ্ঠী শুধু শ্যামনগরের নয়, পুরো বাংলাদেশের গর্ব। তারা বিশ্বমঞ্চে দেশের পতাকা সমুন্নত রেখেছেন। খেলাধুলায় নারী অংশগ্রহণ বাড়ানো এবং প্রতিভা বিকাশে সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে রেহানা ও ষষ্ঠী রানী তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, এই সম্মাননা আমাদের অনুপ্রেরণা যোগাবে। আমরা আরও ভালো খেলার চেষ্টা করব এবং দেশের জন্য আরও বড় অর্জন নিয়ে আসব।

সংবর্ধনা শেষে ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের পরিবারের প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নিরাপদ ব্লু-কার্বন ব্যবস্থাপনায় উপকূলীয় নারীর সক্রিয় অংশগ্রহণে সচেতনতামূলক সভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে  ক্লিনিং ক্যাম্পেইন মশার উৎপত্তিস্থল ধ্বংসের আহ্বান

রিলেটেড পোস্ট

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting