দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

স্বাধীনতা বিরোধীরা আজও তৎপর -শোক সভায় এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩১, ২০১৯
আগস্ট ৩১, ২০১৯ ০ কমেন্ট 317 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি জাতির জনক বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং ১৫ আগস্ট ও ২১ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,‘আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছি। যারা স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতা চাইনি তারাই ১৫-ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করে। তারা থেমে নেই। আজো তারা সক্রিয়। জামাত-বিএনপি জোট ২১ শে আগস্টসহ বারবার তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র করেছে। বড় মনের পরিচয় দিয়ে জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের দেশে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু তাদের দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের ইতিহাসে জননেত্রী শেখ হাসিনার মত দেশে উন্নয়ন কেউ করেনি। স্বাধীনতা বিরোধীরা আজও তৎপর তাই সকলকে সজাগ থাকতে হবে। কাউকে দলে নেওয়ার আগে তার বংশ পরিচয় জানতে হবে। আমরা আগামীতে থাকবোনা। কিন্তু আগামী প্রজন্মকে দেশের হাল ধরতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সহ-সভাপতি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শেখ সাহিদ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ত্রান বিষয়ক সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, মো. রাশেদুজ্জামান রাশি, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদুর রহমান খান, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোখসানা পারভীন, পৌর তাঁতীলীগের সভাপতি মেহেদী আলী সুজয় প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ার কেড়াগাছি বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা সহ আটক-১
পরবর্তী পোস্ট
আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল আশার আলো যুগিয়েছে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting