দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৩৫
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলায় আইনি পথে রণবীর

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 369 ভিউস

বিনোদন ডেস্ক:

অদৃশ্য ক্যামেরা তারকাদের তাড়া করে বেড়ায়! কখন কে কোথা থেকে ফ্রেমবন্দি করছেন তা বোঝা মুশকিল। যদিও সব মুহূর্ত ক্যামেরাবন্দি করা উচিত নয়। কিন্তু সম্প্রতি এমন ঘটনাই ঘটেছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে।

আলিয়া নিজ বাসায় স্বাভাবিক সময় কাটানোর সময়, তা ক্যামেরাবন্দী করেছিলেন ফটো শিকারিরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন আলিয়া। ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ আালিয়ার স্বামী অভিনেতা রণবীর কাপুরও। তবে তিনি এতদিন চুপই ছিলেন, অবশেষে এবার মুখ খুললেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর জানান, বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটতে যাচ্ছেন তিনি। রণবীর বলেন, ‘এটা একেবারেই ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ! আমার বাড়িতে কী হচ্ছে, সেখানে আপনি অনুমতি ছাড়া উঁকি দিতে পারেন না, শ্যুট করতে পারেন না। আমরা বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটছি, যা ঘটেছে সেটা জঘন্য।’

রণবীর বলেন, ‘আমরা পাপারাজ্জিকে সম্মান করি।। আমি মনে করি পাপারাজ্জি বিনোদন দুনিয়ার একটা অংশ। আমাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে। তারা জানেন, তারা আমাদের সঙ্গে কাজ করেন, আমরাও তাদের সঙ্গে কাজ করি। কিন্তু এই ধরনের ঘটনা দেয়ালে পিঠ ঠেকে যায়।। তখন ওই মানুষগুলোর প্রতি লজ্জা অনুভব করি।’

রণবীরের কথাতেই স্পষ্ট, তিনি এতদিন বিরক্তি মুখে না প্রকাশ করলেও স্ত্রী আলিয়ার সঙ্গে যা ঘটেছে, তাতে তিনি একেবারেই খুশি নন।

এর আগে ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইনস্টাগ্রামে আলিয়া লিখেছিলেন, ‘এটা ইয়ার্কি হচ্ছে নাকি? নিজেরই বাড়ির লিভিং রুমে রয়েছি, নিজের মতো করে সময় কাটাচ্ছি, হঠাৎ দেখি আমার ওপর কেউ নজরদারি চালাচ্ছে…সামনে তাকাতেই দেখলাম, দুজন ব্যক্তি আমার দিকে ক্যামেরা তাক করেছে, তাও আবার সেটা আমার প্রতিবেশীর বিল্ডিংয়ের ছাদে উঠে! কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? কোথায় এই ধরনের কাজের অনুমতি রয়েছে? কারো ব্যক্তিগত পরিসরে সরাসরি ঢোকার চেষ্টা! সবকিছুর একটা সীমা থাকে, যা পার করা কখনওই উচিত নয়। আজ আপনারা সেটাই করে ফেলেছেন!’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবি
পরবর্তী পোস্ট
আয়ারল্যান্ড আসছে রোববার, টি-টোয়েন্টি শুরু দুপুর ২টায়

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting