দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২০
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র
হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

স্টাফকে মারধর, অডিও ফাঁস করল নওয়াজের ভাই

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২৩
মার্চ ৮, ২০২৩ ০ কমেন্ট 400 ভিউস

বিনোদন ডেস্ক:

একের পর এক অভিযোগে জর্জরিত বলিউডের জনপ্রিয় তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি। দাম্পত্য জীবনের কলহ, স্ত্রীর অভিযোগ, দুবাইয়ে গৃহকর্মীর অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে আপন ভাইয়ের অভিযোগও। অভিনেতার এখন নাভিশ্বাস! এবার নতুন আরেক অভিযোগে বিদ্ধ হলেন নওয়াজ। নিজের স্টাফকেই মারধর করেছেন অভিনেতা। টুইটারে অডিও রেকর্ড শেয়ার করে এই অভিযোগ করেছেন অভিনেতার ভাই শমাস নবাব সিদ্দিকি। হোলির উপহার হিসেবে ফোন রেকর্ডটি শেয়ার করেছেন বলেই জানিয়েছেন শমাস নবাব।

যে ফোন রেকর্ডটি শেয়ার করা হয়েছে তাতে শমাস তার ভাই নওয়াজের ম্যানেজারকে প্রশ্ন করছেন, ‘নওয়াজ কি আবার তাঁর স্টাফ মনুর গায়ে হাত তুলেছেন?’ উত্তরে ওই ব্যক্তি জানান সকালে এই ঘটনা ঘটেছে। নওয়াজ থাপ্পড় মেরেছেন মনুকে। শুনে শমাস ওই ব্যক্তিকে বলেন, ‘এ বিষয়ে তিনি দাদার সঙ্গে কথা বলবেন।’

এর আগে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে শমাস দাবি করেন, নওয়াজ বাইরে যেমন, বাড়িতে তেমন নন। অত্যন্ত জটিল একজন মানুষ তিনি। নিজেকেই সর্বেসর্বা মনে করেন। স্ত্রী আলিয়া তো বটেই, ভাইয়ের সঙ্গেও সম্পর্ক রাখেননি তিনি। গত সাত-আট মাস ধরে তাদের দেখাও হয়নি। এমনকি শমাসের মেয়ে হওয়ার পর শুভেচ্ছাও জানাননি নওয়াজ। কিছুদিন আগে নওয়াজকে বাড়িতে ঢুকতে দেননি শমাস।

এদিকে নওয়াজের দাবি, তিনি কিছু বলছেন না বলে তাকে ভিলেন বানানো হচ্ছে। বহুদিন ধরেই তিনি স্ত্রী আলিয়ার সঙ্গে থাকেন না। প্রতি মাসে তাকে ১০ লক্ষ টাকা খরচ দেন তিনি। কিন্তু আরো টাকা পেতে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে বলে অভিযোগও তুলেছেন অভিনেতা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্পিরিট পানে ৩ জনের মৃত্যু, হোমিও ডাক্তার আটক
পরবর্তী পোস্ট
ইতালিতে বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পাইলট

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting