দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫০
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

সোনাবাড়িয়ায় নৌকার নির্বাচনী জনসভা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১, ২০২৪
জানুয়ারি ১, ২০২৪ ০ কমেন্ট 408 ভিউস

কলারোয়া ব্যুরো: সাতক্ষীরা ১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইলেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সোনাবাড়িয়া প্রাইমারি স্কুল ময়দানে নৌকা প্রতীকের সমর্থনে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রধান বক্তা নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, সকল ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারির নির্বাচনে আপনার মূল্যবান ভোট নৌকায় প্রদান করুন। সকলে দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন, গণতন্ত্রের ধারা বজায় রাখুন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহম তারেক উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সস্পাদক হারুন অর রশিদ, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাহিদ হাসান শাহিন, আওয়ামী লীগ নেতা সরদার আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা। আওয়ামী লীগ নেতা সুপ্রসাদ চৌধুরীর সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের ছোট ভাই সমাজসেবক আবু নাসির ডিটু, জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, সামসুদ্দিন আল মাসুদ বাবু, মনিরুল ইসলাম মনি, তালা আওয়ামী লীগ নেতা সাংবাদিক মীর জাকির হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টোলাল গাইন, সাধারণ সম্পাদক মারুফ হাসান, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা শহীদ আলি, শেখ মাসুমুজ্জামান মাসুম, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরবর্তী পোস্ট
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

রিলেটেড পোস্ট

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

কলারোয়ায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন-হাবিব

জুন ৫, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

জুন ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting