দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৫
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

সুরের সাগরে গানের ডালি নিয়ে ভেসে চলেছে আশাশুনির সুতপা 

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২, ২০২২
এপ্রিল ২, ২০২২ ০ কমেন্ট 487 ভিউস

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: “যা রে যারে উড়ে যারে পাখি, ফুরাল গানের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন তোরে মিছে বেঁধে রাখি”। সুরের মুর্ছনায় হাওয়ার তরঙ্গ ওঠে। পাখির গানের রাজ্যে নতুন সুরের ব্যঞ্জনা এনে দেয়। হৃদয়ে বিঁধে যায় সুর বন্ধনার তীঁর। গানের পাখি সুতপা মÐলের এই অনবদ্য পরিবেশনায় হৃদয়ে কাঁপন তোলে। ভেসে যায় দ‚র থেকে দ‚রান্তরে। শ্যামল ছায়াতলে পাখি ডাকা সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের কোদÐা গ্রামে গেলে রোদেলা দুপুরে সুতপার গান যেন প্রকৃতিতে নতুন জীবন এনে দেয়। অজ পাড়া গাঁয়ের এই তরুনী শিল্পী এখন গান দিয়েই মাতিয়ে রেখেছে তার স্কুল, পরিবার ও গ্রামকে। সঙ্গীতজ্ঞ ও শিক্ষক বাবার মেয়ে হিসেবে একদিকে যেমন লেখাপড়া করে শিক্ষিত হতে চায় ঠিক তার পাশাপাশি সঙ্গীত জগতে তার বাল্যকালিন প্রবেশকে আ র্োবেশি করে সুসংহত করে সঙ্গীত প্রিয় মানুষের হৃদয়কে জয় করতে চায় সে। আর তাই মাঝে মাঝে কখনো স্কুলের শ্রেণী কক্ষে, স্কুলের মঞ্চে, প্রতিযোগিতার মঞ্চে, বাড়ির উঠানে, গ্রামীন অনুষ্ঠানে নিজেকে জানান দিতে চায় সুতপা মÐল।

সাতক্ষীরা জেলার দুর্যোগ কবলিত আশাশুনি উপজেলা সদর ইউনিয়নের আধুনিকতার ছোঁয়া বঞ্চিত কোদÐা গ্রামের দক্ষিণপাড়ার মাদ্রাসা শিক্ষক মৃণাল মÐলের মেয়ে ও কোদÐা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণীর ছাত্রী মোবাইলে গান শুনে নিজে গুনগুন করে গান করার মাধ্যমে তার গানের জগতে প্রবেশ। আধুনিক প্রযুক্তি বঞ্চিত গ্রাম কোদÐা দক্ষিণ পাড়ায় এখনো কোন টেলিভিশন ডিস লাইন পৌঁছায়নি। সঙ্গীত জগতে অপ‚র্ণ থাকা বাবা মৃণাল মÐলের কাছে হাতে খড়ি সুতপার। এলাকায় সঙ্গীত একাডমেী না থাকলেও সুতপাকে ক্লাসিকাল গানের শিক্ষক আব্দুল মান্নান ও পরে সুখেন্দু সরকারের কাছে গান শেখাচ্ছেন বাবা। বাবার সঙ্গীত জীবনের অপ‚র্ণতাই তার মধ্য দিয়ে প‚রণ করতে চায় জানিয়ে সুতপা বলে,মানদাতা আমলের বাবার ব্যবহৃত হারমোনিয়াম দিয়েই তার গানের চর্চা শুরু ও এখনো সেই হারমনিয়ামই তার একমাত্র সম্বল। এরই মধ্যে তার হৃদয় কাঁপানো সঙ্গীত পরিবেশনে মুগ্ধ হয়ে সুতপার হাতে এসেছে বিভিন্ন প্রকারের পুরষ্কার। গ্রাম থেকে ঢাকা হয়ে শেখ রাসেলের জন্ম দিনে বাংলাদেশ চিন মৈত্রী মিলনায়তনে গণসঙ্গীতে নেতৃত্বে দিয়ে কৃতিত্ব লাভ করেছে সুতপা।

প্রয়াত কণ্ঠ শিল্পী লতা মুঙ্গেশকরের গানই সে বেশি পছন্দ করে। এ ছাড়াও আশা ভোসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়, কুমার শানুর গান ছাড়াও রবীন্দ্র সঙ্গীত গাইতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইতিমধ্যে ঢাকায় যেয়ে শিল্পী কুমার শানুর সহযোগতিায় দু’টি গান রেকর্ড করেছে সুতপা। সুবিধাবঞ্চিত, আধুনিকতার ছোঁয়া ছাড়া পরিবেশে সহপাঠী, শিক্ষক, প্রতিবেশি ও স্বজনদের উৎসাহে গানের ডালি ভাসিয়ে নিয়ে চলেছে সুতপা।

কোদÐা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (নিউ টেন) সুস্মিতা বাইন ও হাসনা হেনা বলেন, সহপাঠি সুতপা মÐলের গান তাদেরকে মুগ্ধ করে। সুতপার গানের জগতের পরিধি সম্মান বাড়াচ্ছে স্কুলের, কোদÐা গ্রামের, আশাশুনি উপজেলা, সাতক্ষীরা জেলাসহ সারা দেশের। সুতপার মত সহপাঠিকে পেয়ে তারা যার পর নেই গর্বিত। তাকে আরো বড় র্শিপী হিসেবে দেখতে চায়

তারা। প্রতিবেশী শিক্ষক শিক্ষক শ্মশান বাইন ও বিশ্বনাথ সরকার বলেন, গ্রামের বাইরে যেখানে যাই সেখানেই শুনি সুতপার গানের কথা। সঙ্গীতের মধ্য দিয়ে সুতপা আরো প্রতিষ্ঠিত হোক এটাই তাদের

কামনা। নিজের শিল্পী স্বত্বাকে মেয়ে সুতপার মাধ্যমে তুলে ধরতে চান সুতপার বাবা কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মৃণাল মÐল। একইভাবে নিজের কাজের পাশপাশি মেয়েকে লেখাপড়া ও গানে সহযোগিতা করে থাকেন মা সুমনা মÐল। সুতপার বন্ধু, প্রতিবেশী , শিক্ষক ও স্বজনরা বাড়িতে সুতপার গান শুনতে এলে গর্বে মন ভরে যায় মায়ের।

আশাশুনীর কোদÐা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী সুতপা মÐল বলে, মোবাইল ফোনে গান শুনে তার গান গাওয়া শুরু। বাবা শিল্পী হয়েও বেশিদ‚র এগোতে না পারায় লেখাপড়ায় ভাল রেজাল্ট নিয়ে চাকুরি না করে প্রতিষ্ঠিত শিল্পী হয়ে বাবার ইচ্ছা প‚রণ করতে চাই। সে তার সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী ও স্বজনদের আশীর্বাদ প্রার্থী। লতা মুঙ্গেশকরের গান তার বেশি পছন্দ। পড়াশুনা ও গানের পাশাপাশি মাকে রান্নার কাজে সহযোগিতা করে থাকে।

আশাশুনির কোদÐা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অশোক মÐল খুলনা বেতারের দীর্ঘদিনের শিল্পী। সুতপার গানের প্রতিভা নজরে আসায় তিনি সার্বিকভাবে তাকে ভাল করে পড়াশুনা চালিয়ে যাওয়ার পাশপাশি সঙ্গীত শেখায় সহযোগিতা করেন। সুতপাকে প্রতিষ্ঠিত শিল্পী হতে বর্তমান সরকারের কাছে সব ধরণের সহযোগিতা কামনা করেন তিনি। প্রত্যন্ত অঞ্চল আশাশুনির কোদÐা দক্ষিনপাড়ায় যেখানে এখনো ডিস লাইন (কেবল অপারেটর) পৌঁছাইনি, নেই কোন সঙ্গীত একাডেমী সেখানকার মেয়ে সুতপা সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হয়ে সাতক্ষীরা ও দেশকে বিশ্বের দরবারে আরো পরিচিতি এনে দেবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মনিরামপুরে ফ্রেন্ডস্ অব হিউম্যানিটি ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
আশাশুনিতে ভিজিডি কার্ডের চাল ১৪ মাস ধরে আত্মসাৎ

রিলেটেড পোস্ট

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting