দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল ঘোষণা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 305 ভিউস

জাতীয় ডেস্ক:

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। এতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি পদে ও সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (৪মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মো. কায়সার কামাল।

চলতি মাসের ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠেয় এ নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের দুই সহ-সভাপতি পদে প্রার্থী হলেন— হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা সন্ধ্যা। কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, দুই সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও মো.আব্দুল করিম।

সাতটি সদস্য পদের প্রার্থীরা হচ্ছেন— ফাতিমা আক্তার, ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও মোস্তাফিজুর রহমান আহাদ।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থিতা ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে বর্তমান সভাপতি সিনিয়র অ্যাডভেকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক আবদুন নূর দুলালকে ফের মনোনয়ন দেওয়া হয়েছে।

দুই সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ পদে এম. মাসুদ আলম চৌধুরী এবং দুই সহ-সম্পাদক পদে এবিএম নূরে আলম (উজ্জ্বল) ও এম হারুন উর রশিদকে মনোনয়ন দেওয়া হয়।

বাকি সাত সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান রানাকে।

নির্বাচনের তারিখ ঘোষণার সময় নির্বাচন উপ কমিটি নিয়ে বর্তমান কার্যকরী কমিটি বিভক্ত হয়ে পড়েছিল। কার্যকরী কমিটির সম্পাদক (আওয়ামী লীগ সমর্থিত) আবদুন নূর দুলাল আইনজীবী শাহ খসরুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের উপকমিটি ঘোষণা দেন।

অপরদিকে, কার্যকরী কমিটির সিনিয়র সহ-সম্পাদক (বিএনপি সমর্থিত) মাহফুজ বিন ইউসুফ আইনজীবী ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সাত সদস্যের উপকমিটি ঘোষণা করেছিলেন।

পরে উদ্ভূত পরিস্থিতিতে সিনিয়র আইনজীবীরা বৈঠক করেন। বৈঠকে ঐক্যমতে আসার পর ২ মার্চ পুনর্গঠিত নির্বাচন উপকমিটি ঘোষণা করা হয়। পুনর্গঠিত নতুন উপকমিটির আহ্বায়ক করা হয়েছে সিনিয়র অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরীকে।

উপকমিটির সদস্যরা হলেন— মো.মনিরুজ্জামান, মোহাম্মদ ইলিয়াস ভূঁইয়া (কচি), এএসএম মোক্তার কবির খান, মোহাম্মদ আশরাফ-উজ-জামান খান, মো.আসাদুজ্জামান মনির ও এস এম গোলাম মোস্তফা তারা।

আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি নোটিশ জারি করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫ টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

৫ মার্চ বিকেল সাড়ে ৫ টায় মনোনয়নপত্র বাছাই এবং ৮ মার্চ বিকেল ৫ টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

কাযর্করী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দু’টি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ সাতটি পদে বিজয়ী হয়েছিল আওয়ামী লীগ সমর্থকরা। বাকি সাতটি পদে জিতেছিল বিএনপি সমর্থকরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হিলিতে কমলো পেঁয়াজের দাম
পরবর্তী পোস্ট
দলিল লেখকরা অন্যায় করলে আসামি হবেন: আইনমন্ত্রী

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting