দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

সামরিক সমঝোতা চুক্তি, কাতারে নিয়োগ পেলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১১২৯ সদস্য

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৭, ২০২৩
মার্চ ৭, ২০২৩ ০ কমেন্ট 390 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) কাতারের দোহায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির ফলে কাতারের সশস্ত্র বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োগ করা যাবে। আপাতত ১১২৯টি নিয়োগপত্র দেওয়া হয়েছে। এটি একটি ওপেন চুক্তি, যে কারণে পরবর্তী সময়ে বাংলাদেশ আর্ম ফোর্সেস যেকোনও সংখ্যক সদস্য নিয়োগ করতে পারবে। আপাতত নিয়োগকৃতদের মধ্যে অফিসারের সংখ্যা কম, সৈনিকের সংখ্যা বেশি।

চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান বলেন, ‘কাতারের আর্মড ফোর্স হলো প্রফেশনাল আর্মড ফোর্স। আমি মনে করি আমাদের আর্মড ফোর্সেসের সঙ্গে কাজ করলে তারাও উপকৃত হবে। এর মাধ্যমে দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে সেতুবন্ধন স্থাপিত হবে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যেও সেতুবন্ধন স্থাপিত হবে।’

গত বছর ডিফেন্স অ্যাগ্রিমেন্ট হয়েছে, এরই আওতায় এই চুক্তি স্বাক্ষরিত হলো জানিয়ে ওয়াকার উজ জামান বলেন, ‘গত অক্টোবরে এমওইউ যেটা স্বাক্ষর হয়েছে, তারই ধারাবাহিকতায় আজ এই অ্যাগ্রিমেন্ট।’ এসময় তিনি চুক্তিটি স্বাক্ষরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওয়াকার উজ জামান উল্লেখ করেন, ‘এই চুক্তি এখানেই শেষ না। ভবিষ্যতে আরও লোক নেওয়া সম্ভব হবে আমাদের সশস্ত্র বাহিনী থেকে। আপাতত ১১২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমাদের দেশে যথেষ্ট রেমিট্যান্স যাবে। আমরা হিসাব করেছি ৩ মিলিয়ন ডলার প্রতিমাসে রেমিট্যান্স যাওয়া সম্ভব হবে। কাতারে আমাদের সৈন্যদের থাকা-খাওয়া সব ফ্রি থাকবে।’

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন কাতারে নিযুক্ত ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম হামাদ আকিল আল নাযিত, কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নির্বাচনে চীনের হস্তক্ষেপ তদন্ত করবে কানাডা
পরবর্তী পোস্ট
দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে হাতিয়েছেন টাকা

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting