দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩৬
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে অচাষকৃত উদ্ভিদের পাড়া মেলা

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৯, ২০২৩
নভেম্বর ১৯, ২০২৩ ০ কমেন্ট 408 ভিউস

সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় এলাকার অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ, সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাড়া মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) বিকালে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় কাশিমাড়ি ইউনিয়নের ঝাপালি গ্রামে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ঝাঁপালি, কাশিমাড়ি ও খেজুরিয়া গ্রামের গ্রামীণ নারী ও শিক্ষার্থীরা ৭৫ ধরনের অচাষকৃত উদ্ভিদ সংগ্রহ পূর্বক প্রদর্শন করেন। এসময় তারা প্রদর্শিত উদ্ভিদের ওষুধি ও খাদ্য গুণাগুণ, প্রাপ্তিস্থান ও কাল এবং ব্যবহার তুলে ধরেন। মেলায় অংশগ্রহণকারীরা বলেন, কুড়িয়ে পাওয়া অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য গ্রামীণ মানুষের খাদ্য ও পুষ্টির আধার। একই সাথে ওষুধি গুণাগুণের কারণে এগুলোর গুরুত্বও অনেক। কিন্তু প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে অচাষকৃত উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্যের বিলুপ্তি ঘটছে। কৃষি জমি কমে লবণ পানির চিংড়ি ঘেরের সংখ্যা বৃদ্ধি ও রাসায়নিক সার কীটনাশকের ব্যবহার বাড়ছে। যা অচাষকৃত উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্যের বিলুপ্তির অন্যতম কারণ। তাই এসকল উদ্ভিদ বৈচিত্র্যের গুণাবলী নতুন প্রজন্মকে জানাতে হবে। মেলায় এককভাবে ৬১ প্রকার উদ্ভিদ বৈচিত্র্য প্রদর্শন করে ১ম হন কৃষাণী জামিলা বেগম, ৪৬ প্রকার উদ্ভিদ বৈচিত্র্য প্রদর্শন করে ২য় হন কৃষাণী নাছিমা বেগম এবং ৩৬ প্রকার উদ্ভিদ বৈচিত্র্য প্রদর্শন করে ৩য় হন শিক্ষার্থী তানিয়া। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বারসিক পরিচালক গবেষক ও লেখক পাভেল পার্থ। এসময় উপস্থিত ছিলেন বারসিকের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের রাইসুল ইসলাম ও স্বপন দাস, সিডিও’র ইমরান, বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল, মফিজুর রহমান, বাবলু জোয়ারদার, বরসা গায়েন, প্রতিমা চক্রবর্তী, লিপিকা, রুবিনা, চম্পা, মনিকা রানী প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় এক নারীসহ ওয়ারেন্টভুক্ত তিন আসামী গ্রেপ্তার
পরবর্তী পোস্ট
বকচারায় আদালতের নির্দেশ অমান্য করে পাকা স্থাপনা নির্মাণের পায়তারা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঈশ্বরীপুরে জামায়াতের উদ্যোগে মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পদ্মপুকুর চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

শ্যামনগরে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

শ্যামনগরে হয়রানিমূলক মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সেপ্টেম্বর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting