দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৫৭
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের ঝুকিপূর্ণ গাছ জরুরী অপসারণের দাবি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩, ২০২১
আগস্ট ৩, ২০২১ ০ কমেন্ট 304 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের ঝুকিপূর্ণ একটি গাছের ডাল রাতের আধারে আকস্মিক ভেঙে পড়েছে। এঘটনায় সেখানে অধিকাংশ ঝুকিপূর্ণ গাছ ও গাছের মরা ডাল এখন রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের সহ স্থানীয়দের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে। দলিল লেখকরা বলছেন, দীর্ঘদিন রেজিস্ট্রি অফিসের সীমানার ভিতরে ঝুকিপূর্ণ বেশ কিছু গাছ ও ওইসব গাছের ঝুকিপূর্ণ ডালপালা থাকলেও কর্তৃপক্ষের নজর সেখানে পড়ে না। প্রায় সময় বিভিন্ন গাছের ডালপালা ভেঙেপড়ায় দলিল লেখকদের সেরেস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি ঝুকিপূর্ণ একটি গাছের ডাল ভেঙে দলিল লেখকদের সেরেস্তা ভেঙে চুর্ণ-বিচুর্ণ হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন দলিল লেখক আব্দুর রহমান, রফিকুল ইসলাম দিপু ও আব্দুল গফ্ফার। তাদের দাবি একাধিকবার বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোন ফল হয়নি।

তবে এ বিষয়ে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান জানান, ‘সম্প্রতি সদর সাব রেজিস্ট্রি অফিসের সীমানা প্রাচীরের ধারের একটি ঝুুঁকিপূর্ণ গাছের ডাল ভেঙে কয়েকজন দলিল লেখকের সেরেস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুতের তার ছিড়ে গেছে। তিনি আরও জানান, ঘটনাটা রাতে ঘটার কারণে সেরেস্তার ক্ষতি হলেও কোন মানুষ আঘাত পায়নি। তবে এটা যদি দিনের বেলায় হতো তাহলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো’। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেন জানান, ‘সেদিনের দুর্ঘটনা আমাদের পূর্ব সতর্কতা বলে আমি মনে করি। রেজিস্ট্রি অফিসের সীমানা ঘেষে সকল ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা অপসারণের জন্য জেলা রেজিস্ট্রার মহোদয়কে জানিয়েছি। তিনি আমাদের সমাধানের ব্যাপারে আশ^স্ত করেছেন’। সাধারণ সম্পাদক দাবি জানান, ‘ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা জরুরী অপসারণ করে রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজটি দ্রুত বাস্তবায়ন করা হোক’। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মো. আব্দুল হাফিজ বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের জন্য আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি খুব দ্রুত ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা অপসারণ করা হবে’।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির অবসরপ্রাপ্ত শিক্ষক রজব আলী গাজী আর নেই
পরবর্তী পোস্ট
মহিলা পরিষদের ৫১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...

জুন ১১, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...

জুন ১০, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting