দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:৩৮
সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
সাংবাদিক আলিম আর নেই
সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা মেডিকেল কলেজে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৯, ২০২২
সেপ্টেম্বর ২৯, ২০২২ ০ কমেন্ট 405 ভিউস

নিজস্ব প্রতিবেদক: “ইউজ হার্ট ফর এভরি হার্ট” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব হার্ট দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আয়োজনে মেডিকেল কলেজ’র পরীক্ষা কেন্দ্রে মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগের আয়োজনে মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সঞ্জয় সরকারের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই-খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর এ.এইচ.এস.এম কামরুজ্জামান, স্বাচিপ ও বিএমএ’র সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, সহযোগি অধ্যাপক ও মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সহযোগি অধ্যাপক ও গাইনী বিভাগীয় প্রধান ডা. শঙ্কর প্রসাদ বিশ^াস, সহযোগি অধ্যাপক ও সার্জারী বিভাগীয় প্রধান ডা. মো. শরীফুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান, মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি জুনিয়র কনসালটেন্ট ডা. মো. আহছানুল কবির শাহিন প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, সঠিক খাদ্যাভাস ও নিয়মিত শরীর চর্চার মাধ্যমে অনেকাংশে হৃদরোগ কমিয়ে আনা যায় এবং সুস্থ থাকা যায়। অন্যান্য রোগের তুলনায় হৃদরোগে মৃত্যুর হার সবচেয়ে বেশি। প্রতি দুই মিনিটে দেশে একজন মানুষ হৃদরোগে মারা যান। আর প্রতি ঘণ্টায় মারা যান প্রায় ৩২ জন। দিনে এর সংখ্যা দাঁড়ায় প্রায় ৭৬৯ জনে। যার সংখ্যা মাসে ২৩ হাজার ৮৩। হিসাব অনুযায়ী, প্রতিবছর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ২ লাখ ৭৭ হাজার মানুষ। এর ২৪ শতাংশের জন্য দায়ী তামাক। তামাক ব্যবহারজনিত অসুখে দেশে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। তামাকজনিত হৃদরোগের ঝুঁকি হ্রাসে শক্তিশালী আইন প্রয়োজন বলে সেমিনারে বক্তারা জানান। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে গুরুত্ব সহকারে। অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ, জাতীয় চারনেতা, করোনায় মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চলছে শেষ পর্যায়ের সাজসজ্জা, মহাষষ্ঠীর মধ্য দিয়ে আগামীকাল শুরু দুর্গাপূজা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাংবাদিক আলিম আর নেই

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সেপ্টেম্বর ১১, ২০২৬

ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...

সেপ্টেম্বর ১১, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সেপ্টেম্বর ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting