দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫০
সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তু ও বস্তিবাসী, সুরক্ষায় ৮ দফা...
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে প্রোগ্রেস শেয়ারিং মিটিং
শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতি কালে কালিগঞ্জের যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী...
কলকাতার হোটেলে আগুন প্রাণ গেল কালিগঞ্জের ২ জনের:-
শ্যামনগরে নওয়াবেঁকী মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার...
সাংবাদিক ও সাংবাদিকতা
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় সাবেক সেনা সদস্যের দোকান দখল, করা হল আ.লীগ অফিস

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৩, ২০১৯
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ০ কমেন্ট 415 ভিউস

প্রধান প্রতিবেদক: সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের নিজস্ব দোকানঘর দখল করে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাটি শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পায়রাডাঙা বাজারের। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকত আলীসহ দলীয় নেতাকর্মীরা ঘরটি দখল করে রেখেছে বলে অভিযোগ।
স্থানীয় পায়রাডাঙা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিজুল ইসলাম জানান, গত ২৪ মার্চ উপজেলা নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারনার করতে কিছু দিনের জন্য নৌকা প্রতিককে অফিস হিসেবে ভাড়া নেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমি তাদের জানিয়ে দেই, আমাকে ভাড়া দেওয়া লাগবে না আপনারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীসহ কয়েকজন নেতাকর্মীর অনুরোধে এ ব্যবস্থা করি।
সেনা সদস্য আরও জানান, নির্বাচন শেষ হওয়ার পর তাদের দোকানঘরটি ছেড়ে দিতে বলি। তবে এইভাবে পাঁচ মাস অতিক্রম করলেও দোকানটি তারা ছাড়ছে না। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি ঝুঁলিয়ে কিছু চেয়ার ও টেবিলের উপর একটি টেলিভিশন দিয়ে আওয়ামী লীগের স্থানীয় অফিস বানিয়েছে। দোকান থেকে তারা নামবে না জানিয়ে দিয়েছে। বলছে, এটা আওয়ামী লীগের অফিস। দোকান থেকে নামতে বলায়, দোকান নিজেদের দাবি করে সদর থানায় কাল্পনিক একটি অভিযোগও দিয়েছে।
অভিযোগের বিষয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
তবে শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন মানি জানান, উপজেলা নির্বাচনের প্রচারনার জন্য মৌখিকভাবে পাঁচ মাসের মেয়াদে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিজুল ইসলামের নিকট থেকে দোকান ঘরটি নেওয়া হয়। দোকন ঘরটি থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নামছে না বলে জেনেছি। আমি বর্তমানে ঢাকাতে রয়েছি। ঢাকা থেকে ফিরে আলোচনার মাধ্যমে এটির সমাধান করা হবে। একজনের দোকান জোর করে দখল করা যাবে না।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সেনা সদস্যের দোকান ঘর দখল করে রেখেছে এমন অভিযোগ আমি পাইনি। অভিযোগ দিলে দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে বিলুপ্ত হচ্ছে নানা প্রজাতির পাখি
পরবর্তী পোস্ট
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক

আগস্ট ১৯, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting