দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:১৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় মেমোরী লোডে পর্ণ ছবির ছড়াছড়ি : অবশেষে গ্রেফতার-৫

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২০, ২০১৯
সেপ্টেম্বর ২০, ২০১৯ ০ কমেন্ট 522 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পর্ণগ্রাফি মোবাইলে ডাউন লোড দেওয়ার অভিযোগে অবশেষে ৫ কম্পিউটারের দোকানদারকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের লাবনী মোড় এলাকায় সদর সার্কেল মীর্জা সালাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পুরাতন সাতক্ষীরা নাথপাড়া এলাকার বলাই চন্দ্র বিশ্বাসের পুত্র শ্যামল কান্তি বিশ্বাস, দেবহাটার চর বালিথা এলাকার নজরুল ইসলামের পুত্র শরিফুল ইসলাম, মাগুরার নিরোধ কর্মকারের পুত্র গোপাল চন্দ্র কর্মকার, আশাশুনির গড়ালী গ্রামের গফফার গাজীর পুত্র রায়হান হোসেন ও মোজাফফর হোসেনের পুত্র আফজাল হোসেন।
সদর সার্কেল মীর্জা সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা লাবনী মোড়ে অভিযান পরিচালনা করা হয়। সে সময় প্রত্যেকের কম্পিউটার থেকে প্রচুর পরিমাণে পর্ণগ্রাফি পাওয়া যায়। ওই দোকানদাররা শহরের স্কুল, কলেজ পড়–য়া শিক্ষার্থীদের মোবাইলে স্বল্প খরচে লোড করে দেয়। এতে করে শিক্ষার্থীরা বিপথে চলে যাচ্ছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
একটি সূত্র জানায়, সাতক্ষীরা শহরের লাবণী সিনেমা হলের দ্বিতীয় তলার মার্কেটে দীর্ঘদিন ধরে মোবাইল, হার্ডডিস্ক ও পেন ড্রাইভে নীল ছবি (ব্লু ফ্লিম) ভরে দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল কিছু অসাধু ব্যবসায়ী। এসব নীল ছবি নিতে জেলার প্রত্যন্ত অঞ্চলের শত শত কম্পিউটারে মেমোরী লোড ব্যবসায়ীরা ওই মার্কেটটিতে ভীড় জমাতো। দেশ ও বিদেশের হাজার হাজার সেক্স সিম্বল ভিডিও গান ও ছবি তারা টাকার বিনিময়ে লোড ব্যবসা চালিয়ে আসছিল। যে কেউ চাইলে সহজেই এটা টাকা দিলেই নিতে পারতো। এই মার্কেটে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্ণগ্রাফি ব্যবসা চলে থাকে। স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা পর্ণগ্রাফীতে আসক্ত হয়ে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশনের আশায় ভীড় জমিয়ে থাকে। জেলার প্রতিটি ছোট-বড় সব মেমোরী লোড ব্যবসায় পর্ণগ্রাফি ব্যবসা জমজমাট। মেমোরী লোড ব্যবসায়ীরা বিভিন্ন সিনেমার গান, ফুল মুভি, ইংলিশ এ্যাকশন মুভি, টিভি নাটক ও সিরিয়াল ভিডিও, কৌতুক, মডেলিং গান, কার্টুন, ওয়াজ মাহফিল, এ্যানিমেল ভিডিও ও বিভিন্ন শিক্ষামূলক ভিডিও মেমোরী লোডের অন্তরালে এই পর্ণগ্রাফি ব্যবসা চালিয়ে থাকে। বাংলাদেশের কপি রাইট আইনে এ ধরনের মেমোরী লোড ব্যবসা নিষিদ্ধ ও অবৈধ হলেও জেলার সবখানে রয়েছে এই মেমোরী লোডের জমজমাট ব্যবসা।
পর্ণ ছবিতে আসক্ত হয়ে অনেক মেধাবী শিক্ষার্থীরা ঝরে পড়ছে। ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে যুব সমাজ। দেরীতে হলেও প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে সাতক্ষীরার সুশীল সমাজ। এ ব্যাপারে সব জায়গায় মেমোরী লোড ব্যবসা বন্ধের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে সব শ্রেণী পেশার মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক আটক
পরবর্তী পোস্ট
মাদ্রাসা ছাত্র নিখোঁজ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting