দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০৫
নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার...
সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
পবিত্র আশুরা উপলক্ষে কুখরালী কলনীপাড়ায় দোয়া ও আলোচনা...
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন
সাপ্তাহিক ছুটির দিনে স্কুলে উড়ছে পতাকা
পাটকেলঘাটায় নিশিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেপ্তারের দাবি
বল্লীতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
সাতক্ষীরায় মাদক বিরোধী বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ‘বৈশ্বিক জলবায়ু কর্মসূচি সপ্তাহ’ শুরু

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২০, ২০১৯
সেপ্টেম্বর ২০, ২০১৯ ০ কমেন্ট 397 ভিউস

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির মুখে বাংলাদেশ । এর প্রভাবে দেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখোমুখি। মানব জীবন প্রাণিসম্পদ ও সবুজ প্রকৃতিকে সুরক্ষা দিতে এই ক্ষতি ও সম্ভাব্য সব ঝুঁকি মোকাবেলা এখন জরুরি।
এমন বাস্তবতাকে সামনে রেখে সাতক্ষীরায় বেসরকারি পর্যায় থেকে শুরু হয়েছে ‘বৈশ্বিক জলবায়ু কর্মর্সূচি সপ্তাহ’। শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই কর্মসূচি। এতে বলা হয় নিউইয়র্কে আগামি ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘জাতিসংঘের ক্লাইমেট অ্যাকশন সামিট’। এই সামিটে বাংলাদেশের ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে ক্ষতিপূরন চাওয়া হবে। সম্ভাব্য ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় এখনই এগিয়ে আসার আহবান জানিয়ে সংবাদ সম্মেলনে আরও বলা হয় বেশি কার্বন নিঃসরন ও নির্গমনকারী উন্নতদেশসমূহকে কার্বন উদগীরন কমিয়ে আনার পাশাপাশি জলবায়ু জরুরি অবস্থা ঘোষনায় বাধ্য করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন বৈশ্বিক উষ্ণায়নের কারণে আবহাওয়া জলবায়ু বৈরি হয়ে উঠছে। ভূপৃষ্ঠ অতিমাত্রায় উত্তপ্ত হয়ে উঠায় পানিতে ও জমিতে বাড়ছে লবনাক্ততা। জলাবদ্ধতা ও লবনাক্ততার পাশাপাশি প্রকৃতি নিচ্ছে রুদ্র রূপ। ফলে ঝড় বন্যা জলোচ্ছ্বাস নদী ভাঙ্গন উপকূলীয় জেলাগুলির বাসিন্দাদের বারবার বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। এখানে জীবন প্রকৃতি পানি কৃষি প্রাণি সুন্দরবন মাটি এমনকি স্বাস্থ্যের ওপর বিরুপ প্রভাব ফেলছে। বিশ্বব্যাপী একই ধরনের ক্ষয় ক্ষতি হয়ে আসছে। এ প্রসঙ্গে ধনী দেশগুলির অতিমাত্রায় কার্বন নিঃসরনকে দায়ী করে সংবাদ সম্মেলনে বলা হয় এভাবে কার্বন নিঃসরন হতে থাকলে এক সময় মানবজীবন ও প্রাণিজগত ঝুঁকির মুখে পড়বে।
লিখিত বক্তব্যে তিনি বলেন জলবায়ু পরিবর্তনে মানব জীবনের ক্ষতি নিয়ে ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে শুরু হয় জলবায়ু সম্মেলন। এর পর থেকে ২০১৮ সাল পর্যন্ত গত ২৪ বছরে ২৪ টি সম্মেলন হলেও ক্ষতিগ্রস্থ দেশগুলি যেমন কোনো ক্ষতিপূরণ পায়নি তেমনি কার্বন নিঃসরন হ্রাসে কার্যকর ব্যবস্থাও গ্রহন করা হয়নি। ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় বিশ্বব্যাপী ক্ষতি তো কমেই নি বরং তা কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। যার কুফল ভোগ করতে হচ্ছে।
তিনি আরও বলেন ধরনীকে বাঁচানোর তাগিদ দিয়ে সুইডেনের ১৬ বছর বয়সী স্কুল ছাত্রী গ্রেটা থানবার্গ গড়ে তুলেছেন ‘ফ্রাইডেস ফর ফিউচার’। গত মার্চে গ্রেটার আহবানে বিশে^র ১০০ টি শহরের ১৪ লাখ ছাত্রছাত্রী পথে নেমে এসেছিল। গ্রেটা থানবার্গ এবার ছোট নৌকায় নিউইয়র্ক পৌছে গেছেন। তিনি জাতিসংঘ মহাসচিবের ক্লাইমেট অ্যাকশন সামিটে যোগ দিয়ে ধরনীকে রক্ষার জোর তাগিদ দেবেন। তার ডাকে এরই মধ্যে বিশে^র ৪০০ শহরে এক কোটিরও বেশি শিক্ষার্থী পথে নেমে এসেছে।
সংবাদ সম্মেলনে জলবায়ু সপ্তাহের কর্মসূচি ঘোষনা করা হয়। এর মধ্যে রয়েছে স্কুল ধর্মঘট, পদযাত্রা, যুবদের কর্মশালা, সাইকেল র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতীকি গণ আদালত ,মানববন্ধন এবং সাতক্ষীরা ঘোষনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কর্মসূচি সপ্তাহের আহবায়ক মাস্টার নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমূখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মাদ্রাসা ছাত্র নিখোঁজ
পরবর্তী পোস্ট
বসতঘরে ১৭টি বাচ্চা নিয়ে আস্তানা গেড়েছিল মা গোখরা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

পবিত্র আশুরা উপলক্ষে কুখরালী কলনীপাড়ায় দোয়া ও আলোচনা...

জুন ২৭, ২০২৬

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

জুন ২৬, ২০২৬

বল্লীতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জুন ২৬, ২০২৬

বিজিবির অভিযানে মাদক সহ কোটি টাকার মালামাল উদ্ধার...

জুন ২৬, ২০২৬

পিআইবির প্রশিক্ষণে সাতক্ষীরায় এসে যা বললেন সাংবাদিক সাইদুর...

জুন ২৬, ২০২৬

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির সবজি...

জুন ২৬, ২০২৬

সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...

জুন ২৬, ২০২৬

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...

জুন ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting