দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:৫৮
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় নদী-খালের অবৈধ বাঁধ ও নেট-পাটা অপসারণের দাবিতে সমাবেশ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৩, ২০১৯
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ০ কমেন্ট 363 ভিউস

নিজস্ব প্রতিবেদক : ছোট-বড় বেড়িবাঁধ দিয়ে ও নেট-পাটা ফেলে সাতক্ষীরার নদ-নদী ও খালের পানিপ্রবাহ বন্ধ করে এক শ্রেণির মানুষ মাছ চাষ করছে অভিযোগ করে অবিলম্বে তা অপসারণের দাবি জানিয়েছে তীরবর্তী বাসিন্দারা।
এ ব্যাপারে সাতদিনের আলটিমেটাম দিয়ে তারা বলেছেন, পানি সরানোর পথ উন্মুক্ত না করা হলে জনগণ সব ধরনের অবৈধ বেড়িবাঁধ কেটে দিতে বাধ্য হবে। এতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে জনগণ তার দায় নেবে না।
শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বেনেরপোতায় নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলা হয়। প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এমনিতেই পলি জমে মরিচ্চাপ-বেতনাসহ অন্যান্য নদীর তলদেশ উঁচুু হয়ে পড়ায় পানি ধারণ ক্ষমতা হারিয়েছে। সংলগ্ন স্লুইস গেটগুলি অকেজো হয়ে পড়েছে। তার ওপর পানির স্বাভাবিক গতিতে বাধা দিয়ে খালে ও নদীতে ছোট বড় বেড়ি বাঁধ তৈরি করে অবৈধভাবে মাছ চাষ করা হচ্ছে। ফলে বৃষ্টির পানি কোনো আধারে প্রবেশ করতে না পেরে বিলখাল উপচে জনপদে ছাপিয়ে পড়ছে। এরই মধ্যে সাতক্ষীরার বহু গ্রাম ও বিল ডুবে থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়েছে। একই সাথে নষ্ট হয়ে গেছে মাঠের ধান-ফসল। অভিযোগ করে তারা বলেন বর্তমান সময়ে সাতক্ষীরা অঞ্চলে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব তার অন্যতম কারণ জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা দূর করতে না পারলে বসতবাড়ি ব্যবহার ও রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বেনেরপোতার প্রবীণ রাজনীতিবিদ অজিত কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু বলেন, হয় জেলা প্রশাসক অবিলম্বে নেটপাটা অপসারণ করে এবং অবৈধ বেড়ি বাঁধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করার ঘোষণা দিলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে জনগণের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। তারা ফসল খোয়ানোর যন্ত্রণায় ভুগছেন।
নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সুধাংশু শেখর সরকার, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন ইকবাল লোদী, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সদস্য নির্মল কুমার সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, নাগরিক আন্দোলন মঞ্চের সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান, যুগ্ম-সম্পাদক রওনক বাসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, দপ্তর সম্পাদক এম বেলাল হোসাইন প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ভোমরা স্থলবন্দর প্রাতিষ্ঠানিক শাখা কমিটি অনুমোদন
পরবর্তী পোস্ট
দেবহাটায় মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচতে চায়

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ২৬, ২০২৬

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...

এপ্রিল ২৫, ২০২৬

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...

এপ্রিল ২২, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting