দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৮, ২০১৯
আগস্ট ২৮, ২০১৯ ০ কমেন্ট 305 ভিউস

নিজস্ব প্রতিবেদক: অতিবর্ষণে ডুবে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। ভরাট হয়ে যাওয়া নদী খাল ও নালাগুলির পানি প্রবাহ সচল না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বিস্তীর্ন অঞ্চল জুড়ে। এ ছাড়া অপরিকল্পিত চিংড়ি চাষ করতে ইচ্ছা মতো বেড়ি বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে রাখায় পরিস্থিতি আরও জটিল আকার ধারন করেছে।
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা, দাসপাড়া, ঈদগাহ এলাকা, কৈখালি ও খেজুরডাঙ্গি গ্রামের পাঁচ হাজার পরিবারের বাড়িঘর ফসলী ক্ষেত এখন পানির নিচে। তাদের বাড়িতে বাড়িতে পানি। পানির কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসন পানি নিষ্কাশনের জন্য পরিকল্পনা হাতে নিলেও এখনও তা সুফল দেয়নি। ফলে প্রতিদিনের বৃষ্টির সাথে সাথে পানির মাত্রা বেড়ে যাওয়ায় জনজীবন আরও বিপর্যস্থ হয়ে পড়েছে।
পানি অপসারনের দাবিতে মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকালে শহরতলির মাগুরা পশ্চিমপাড়া মসজিদের পাশে সড়ক ধারে শত শত মানুষ সমবেত হয়ে এক প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন। জেলা নাগরিক আন্দোলন মঞ্চ আহুত এই মানব বন্ধনে সভাপতিত্ব করেন ডা. শহিদুল ইসলাম। এতে দ্রুত পানি অপসারন করে জনগনের ভোগান্তি দুরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চ সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু,অধ্যক্ষ সুভাষ সরকার, মো. ইকবাল লোদী , ডা. ইউসুফ আলি, ফসিয়ার রহমান, আফসার আলি, মুনজি খাতুন প্রমূখ। এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে তারা বলেন এর মধ্যে খাল নদী থেকে নেট পাটা তুলে দিয়ে অবৈধ বেড়ি বাঁধ কেটে দিতে হবে। অবিলম্বে পানি নিষ্কাশন না করা হলে জনগন বৈধ ও অবৈধ বেড়ি বাঁধ কেটে দিতে বাধ্য হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধুলিহর তেতুলডাঙ্গা গ্রাম থেকে নেহালপুর স্কুল পর্যন্ত রাস্তাটির বেহাল দশা
পরবর্তী পোস্ট
দেবহাটায় খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting