দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২৪
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় উজ্বল নামের এক মাদকাসক্তের রহস্যজনক মৃত্যু

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৬, ২০১৯
ডিসেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 318 ভিউস

নিজস্ব প্রতিবেদক: নিজেদের প্রথমে গোয়েন্দা পুলিশ ও পরে মাদক নিরাময় কেন্দ্র ‘আদর’ কর্মকর্তা পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাবার পর সাতক্ষীরায় উজ্জ্বল সরকার নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি।
নিহত উজ্জ্বল সরকার (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বিমল সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার পারিবারিক সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর রাতে তার বাড়িতে মুখে কালো কাপড় বেঁধে ডিবি পরিচয়ে কয়েক ব্যক্তি হানা দেয়। তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা নিজেদের মাদক নিরাময় কেন্দ্র ‘আদর’ এর লোক বলে জানান। তারা এও বলেন, উজ্জ্বলের স্ত্রী বিউটি সরকার তাদের ডেকে এনেছেন। এজন্য তারা তাকে নিয়ে যাচ্ছেন। তবে পরিবারের লোকজন বলেন, বিউটি সরকার ষড়যন্ত্র করে তার স্বামীকে তাদের হাতে তুলে দেয়। তাদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যা। এর সাথে জড়িত রয়েছে উজ্জ্বলের স্ত্রী বিউটি ও আদর কর্তৃপক্ষ। তারা এর বিচার দাবি করেন।
উজ্জ্বলের স্বজনরা জানান, শনিবার তারা জানতে পারেন উজ্জ্বল আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে যেয়ে আদরের লোকজনকে দেখে বিষয়টি কী তা জানতে চাইলে জানানো হয় উজ্জ্বল পালিয়ে আসার লক্ষ্যে দোতলার ছাদ থেকে লাফ দেয়। এ সময় সে আহত হলে তাকে হাসপাতালে আনা হয়। এরপর সন্ধ্যায় মারা যান উজ্জ্বল। তার লাশ স্বজনরা বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ শনিবার রাতেই তার লাশ বাড়ি থেকে নিয়ে আসে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মাদক নিরাময় কেন্দ্র ‘আদর’ এর কর্মকর্তা পরিচয় দানকারী মো. মোস্তফা জানান, আমরা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়েছিলাম। কারণ তাদের ভয় দেখানোর জন্য। তার বাবা, মা ও স্ত্রীর সম্মতি নিয়ে তাকে আদর এ নিয়ে আসা হয়। সেখানে এই দুর্ঘটনা ঘটেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মাদক নিরাময় কেন্দ্র ‘আদর’ এ চিকিৎসাধীন অবস্থায় উজ¦ল নামের ওই ব্যক্তি মারা গেছে বলে জানা গেছে। তিনি আরো জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য রবিববার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজ মহান বিজয় দিবস
পরবর্তী পোস্ট
তালার মীর্জাপুরে যাত্রীবাহি বাস খাদে পড়ে আহত- ১০

রিলেটেড পোস্ট

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

শোক বার্তা

জুন ২১, ২০২৬

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...

জুন ২০, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting