দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৫৭
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...
যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...
শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...
সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় আ’লীগ নেতা নজরুল হত্যা মামলার ক্লু উদ্ধার

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১০, ২০১৯
আগস্ট ১০, ২০১৯ ০ কমেন্ট 408 ভিউস

ইয়ারব হোসেন: বহুল আলোচিত ও চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম হত্যা মামলার ক্লু উদ্ধার করতে পেরেছে পুলিশ। সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত তিন কিলার হত্যার বিস্তারিত তথ্য দিয়েছে। জেলখানায় আটক আকবরের পরিকল্পনায় তার ছেলে খাইবারের নেতৃত্বে হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে বৃহস্পতিবার চিফ জুডিসিয়াল ম্যাজিসেট্রট আদালতে তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। একটি দায়িত্বশীল সুত্রে জানা যায়, সদরের কুচপুকুর গ্রামের জামাত সমর্থক আকবর আলি সহ কয়েক পরিবারের সাথে একই গ্রামের আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামের পরিবারের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন। বিরোধকে কেন্দ্র করে একের পর এক হত্যা ও হামলার ঘটনা ঘটেছে।
যে ভাবে হত্যা করা হয় আওয়ামী লীগ সেতা নজরুলকে: সদরের কুচপুকুর গ্রামের জামাত সমর্থক আকবর আলি বর্তমানে জেলখানায় একটি মামলায় আটক রয়েছে। জেলে বসে তার ছেলে খইবার কয়েক দফা বৈঠক করে। চুড়ান্ত করা হয় হত্যা মিশন। দিনক্ষণ ঠিক করা হয়। খাইবার বাইরে থেকে এক কিলারকে আগে থেকে এলাকায় নিয়ে আসে। ঘটনার দিন সকাল থেকে বাইরে থেকে আসা ওই কিলার ও খইবারের নেতৃত্বে কুচপুকুর গ্রামের জামাত সমর্থক মুকুল, রিয়াদ এলাকায় অবস্থান নেয়। আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের গতিবিধির ওপর নজরদারি চালাতে থাকে। এমনকি তাকে ফলো করে মটর সাইকেলে রেকি করতে থাকে। নজরুল ইসলাম কদমতলা থেকে বাড়ি যাওয়ার পথে পিছু নেয় কিলাররা। হাজামপাড়া এলাকায় পৌঁছানোর সাথে সাথে নজরুল ইসলামের মটরসাইকেলে পাশাপাশি যেয়ে খইবার গুলি চালায় নজরুল ইসলামের উপর। গুলি লাগার পর ওই অবস্থায় জীবন বাঁচাতে মটর সাইকেল নিয়ে কিছু দূর যায়। এরপর মটর সাইকেল থেকে নজরুল ইসলাম পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মহিদুল ইসলাম জানান, নজরুল ইসলাম হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মুকুল, রিয়াদ ও খইবারের স্ত্রী ছাবিনা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তারা চীফ জুডিশিয়াল ম্যাজিসেট্রট আদালতে হাজির করা হয়। আদালতে গ্রেফতারকৃত তিনজন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। হত্যার সাথে জড়িতদের নাম ও ঘটনার বিস্তারিত বর্ণনাও দিয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো ও লিফলেট বিতরণ
পরবর্তী পোস্ট
দেবহাটায় প্রাণী চিকিৎসক স্বপন ঘোষের স্ত্রী বিয়োগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting