দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:১০
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা সদর

সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকায় বন্ধ হয়নি মাদকের চোরাকারবার

কর্তৃক SK Ferdous অক্টোবর ১৩, ২০২০
অক্টোবর ১৩, ২০২০ ০ কমেন্ট 491 ভিউস

আরিফুল ইসলাম আশা:

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় অবৈধ মাদকের রমরমা ব্যবসা আজও বন্ধ হয়নি। পুলিশের মাদক বিরোধী সাড়াশি অভিযান, মাদক সেবীদের ডোপ টেস্টের মাধ্যমে আইনের আওতায় আনার পরেও কোনো ক্রমেই কমছেনা ভোমরা সীমান্ত ও আসপাশের এলাকায় মাদকের আগ্রাসন। এ এলাকায় মাদক চোরাকারবারিরা পুলিশ বিজিবির সোর্স পরিচয় দিয়ে ভিন্ন ভিন্ন কৌশলে ফেনসিডিলসহ সকল প্রকার মাদক বিক্রি ও সরবরাহ করছে সাতক্ষীরা জেলা শহর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে।

খোঁজ নিয়ে জানা যায়, ভোমরা স্থলবন্দর ও আসপাশের এলাকার বহু মাদক ব্যবসায়ীকে পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকসহ আটকের পর মামলা দিয়ে জেল হাজতে পাঠালেও অনেকে জামিনে বেরিয়ে এসে আবারও মাদক চোরাকারবারিতে সক্রিয় হয়েছে। অনেকে পুলিশের ও আইনপ্রয়োগকারী সংস্থা গুলোর কিছু সদস্যের সাথে সুসম্পর্ক রেখে মাদকের ব্যবসা চালিয়ে আসছে তারা।

ভোমরা এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেছে, কানপাড়ার মৃতঃ ফকির গাজীর ছেলে শহিদুল এর পরিবারের সবাই মাদক ব্যবসায়ী। শহিদুল এর মেয়ে হোসনেয়ারা, জামাই আবু সাইদ ওরফে ফেনসিডিল ইসলাম, বোন শহিদা, আর এক বোন শাইদা, শাহিদার জামাই মিন্টু, শাহিদার স্বামী সবুর, ভোমরা ঋষিপাড়া এলাকার মৃত ছব্বত আলীর ছেলে মাসুম বিল্লাহ, ঘোষপাড়ার মিলা ঠাকুর, মনি ঠাকুর, পুতুল, বিজিবির সোর্স ফারুক, ভোমরা লক্ষীদাঁড়ির রসিদ, আক্তারুল, আমিনুর, রবিউল বহুদিন যাবত প্রকাশ্যে ভোমরা স্থলবন্দর ও বন্দরের আসপাশের এলাকায় মাদকের চোরাকারবার চালিয়ে আসছে। তাদের প্রত্যেকের নামে একাধিক মাদকের মামলাও রয়েছে।

এছাড়া প্রকাশ্যে ফেনসিডিল বিক্রি করছে ভোমরা ফুলতলা এলাকার মৃতঃ আহসান সরদারের ছেলে শাহিন। শাহিন নিজেও তার তিনজন সহযোগী মিলন, আসাদুল ও রায়হানকে দিয়ে ফেনসিডিল বিক্রি করায়। তারা প্রতিদিন দু’শোরও বেশি ফেনসিডিল বিক্রি করে আসছে। তাদের প্রত্যেকের নামে একাধিক মাদকের মামলাও রয়েছে। গ্রেফতার এড়াতে শাহিন বিট পুলিশ, বিজিবি সহ আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যদের সাথে সুসম্পর্ক রেখে মাদকের ব্যবসা চালিয়ে আসছে বলে জানা যায়।

এদের মধ্যে শাহিন এর ফেনসিডিলের চালান আসে ভারতীয় পাথরের ট্রাকে। আর মাসুম বিল্লাহ, শহিদুল ও ইসলাম নিজেরাই সীমান্ত পেরিয়ে ভারত থেকে ফেনসিডিল ও ইয়াবার বড়ো বড়ো চালান নিয়ে আসে। এসব মাদক সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলা শহরে কৌশলে সরবরাহ করা ছাড়াও নিজে ও পরিবারের সদস্যদের মাধ্যমে বিক্রি করান তারা।

এছাড়াও মাদকের চোরাকারবার চালিয়ে আসছে মাহমুদপুর গোলপাড়া এলাকার হাসান সরদারের ছেলে ইসরাফিল সরদার, একই এলাকার আনসার এর ছেলে আলম। গয়েশপুরের ফরুক, আলম, মাহমুদপুর নাটাপাড়া এলাকার সাইদুল মাদক মামলায় বহুদিন জেল খেটে জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসায় সক্রিয় হয়েছে।

পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হামলা, মামলা উপেক্ষা করে এ এলাকায় মাদক চোরাচালান, বিক্রি, সেবন চলে আসছে দিনের পর দিন। ভোমরা এলাকার মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী। মাদকের চোরাকারবারী করে অগাধ টাকার মালিক বনে গেছে তারা। তারা কাউকে পরোয়া করেনা।

ভোমরা স্থলবন্দর এলাকার সাধারণ ব্যবসায়ী বসবাসকারী জনসাধারণ সকলে প্রকাশ্যে মাদকের এই চোরাকারবারি রুখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে জেলা মহিলা আ’লীগের মানববন্ধন
পরবর্তী পোস্ট
মানব পাচার প্রতিরোধে মণিরামপুরে সিটিসি মিটিং

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...

জুন ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting