দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৫
সেবা দেওয়ার সময়ই অফিসে ধূমপান, সাতক্ষীরা সদর সমাজসেবা...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...
সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

কর্তৃক M Helal আগস্ট ৪, ২০২৬
আগস্ট ৪, ২০২৬ ০ কমেন্ট 193 ভিউস

মোঃ ইকবাল হোসেন:সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের অন্যতম গর্ব ও উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠক হিসেবে তার অসামান্য অবদান সাতক্ষীরার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছে। মাঠের সাফল্য, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং দক্ষ কোচ হিসেবে নতুন প্রজন্মের ফুটবলার গড়ে তোলার মাধ্যমে তিনি নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।

স্কুল পর্যায় থেকে ফুটবলের পথচলা শুরু করে ১৯৮৩ সালে হ্যাপি টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক ফুটবলে আত্মপ্রকাশ করেন ইমাদুল হক খান। ১৯৮৬ সালে বিকেএসপির প্রথম ব্যাচে ফুটবল বিভাগে ভর্তি হন। বিকেএসপির হয়ে ভারত, ব্রুনাই ও সিঙ্গাপুর সফরসহ একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ক্লাব—সিটি ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেন। ১৯৯৭ ও ১৯৯৮ মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে বাংলাদেশ ফুটবল দলের মূল স্কোয়াডে তার নাম অন্তর্ভুক্ত হলেও ইনজুরির কারণে মাঠে নামা সম্ভব হয়নি।

খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিং পেশায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। বর্তমানে তিনি এএফসি ‘এ’, ‘বি’ ও ‘সি’ লাইসেন্সধারী কোচ। বাংলাদেশ সেনাবাহিনীর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমির সিনিয়র কোচ হিসেবে কাজ করছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৭ একাডেমি দলের হেড কোচ হিসেবে চীন সফর করে আন্তর্জাতিক টুর্নামেন্টে রানারআপ হওয়ার কৃতিত্বও অর্জন করেন।

ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি সমানভাবে সফল। সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যনির্বাহী সদস্য, ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় প্রতিনিধি, আন্তর্জাতিক খেলোয়াড় ও সংগঠক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, সাতক্ষীরা আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ভারত (১০ বার), চীন, সিঙ্গাপুর, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব (দুইবার) ও কাতারসহ বিভিন্ন দেশে সফরের মাধ্যমে তিনি বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ সরাসরি উপভোগের আমন্ত্রণও লাভ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের পক্ষ থেকে ইমাদুল হক খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মতে, তার দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্ব ও নিষ্ঠা আগামী প্রজন্মের ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
পরবর্তী পোস্ট
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি গ্রেফতার

রিলেটেড পোস্ট

সেবা দেওয়ার সময়ই অফিসে ধূমপান, সাতক্ষীরা সদর সমাজসেবা...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 

সেপ্টেম্বর ৭, ২০২৬

জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting