
কালিগঞ্জ প্রতিনিধি।। সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত নেতাদের সাথে দহরম মহরম করে দলীয় কার্যক্রম পরিচালনা করার অভিযোগে কালিগঞ্জ উপজেলার ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপির কর্মকর্তারা। ৫ সেপ্টেম্বর জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত প্রেরিত কারণ দর্শনের নোটিশ সূত্রে জানা যায় ৯ নম্বর মথুরেশ পুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু দলীয় আইনশৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত নেতাদের সাথে বিরোধী ও কার্যক্রমে অংশগ্রহণ করায় যা দলীয় নীতি,আদর্শ এবং সাংগঠনিক শিষ্টাচারের পরিপন্থী।এমন এহেন কাজ আর কখনো কেউ যেন না করতে পারে সে জন্য শেখ নাজমুল ইসলাম বাবুকে আগামী ৭ সেপ্টেম্বর বিকাল তিনটার মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত জবাবসহ জেলা বিএনপি’র কার্যালয়ে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

