দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৮
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সভা

কর্তৃক mirkhairul.news অক্টোবর ২৮, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৫ ০ কমেন্ট 179 ভিউস

 

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মানব পাচারবিরোধী কার্যক্রমে যৌথ উদ্যোগ, তথ্য আদান-প্রদান ও সচেতনতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন এনজিও ও সিএসও প্রতিষ্ঠানসমূহ এক প্ল্যাটফর্মে এসে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মানব পাচারবিরোধী তথ্য, প্রচার ও সচেতনতা কার্যক্রমের ছবি ও বার্তা শেয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, আই হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, আরার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক, প্রেরণার ফিল্ড কো-অর্ডিনেটর মুন্না শর্মা, মৌমাছির চেয়ারম্যান রঞ্জন বর্মন, পরিত্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ রবিউল ইসলাম, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার মাসুদ রানা, ব্র্যাকের ম্যানেজার কৌশিক বিশ্বাস, অগ্রগতির কেস ম্যানেজার মো. জিয়াউল ইসলাম, সিটিআইপি সদস্য সাবিরুল ইসলাম ও শাম্মি আক্তার রিতা।

সুইজারল্যান্ড এম্বাসেডরের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্প–এর রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিষয়ভিত্তিক মাল্টিমিডিয়া উপস্থাপন করেন সিটিআইপি সদস্য কর্ণ বিশ্বাস।

সভায় বক্তারা মানব পাচার প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “মানব পাচার শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে যুদ্ধ। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ মানব পাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করল সাতক্ষীরা জেলা পুলিশ
পরবর্তী পোস্ট
দেবহাটার সখিপুরে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...

অক্টোবর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting