দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:০৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিআইপি কর্মীদের দ্বিমাসিক সভা 

কর্তৃক mirkhairul.news অক্টোবর ১৮, ২০২৫
অক্টোবর ১৮, ২০২৫ ০ কমেন্ট 152 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরায় রূপান্তর সংস্থার ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের (সিটিআইপি) সদস্যদের নিয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর সকাল দশটায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য ছিল মানব পাচারের হাত থেকে রক্ষা পাওয়া পুরুষ ও মহিলাদের সহায়তা এবং পাচার প্রতিরোধ কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

সভায় পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, মানব পাচার প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য আদান-প্রদানের কৌশল নির্ধারণ করা হয়।

সিটিআইপি সদস্য আসাদুল ইসলামের পরিচালনায় এবং জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ।
এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান, কুমারেশ মন্ডল সহ আশাশুনি, কালিগঞ্জ ও সাতক্ষীরা সদর উপজেলার মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের (সিটিআইপি) সদস্যরা অংশ নেন।

বক্তারা মানব পাচারের ভয়াবহতা ও এর আধুনিক কৌশলগুলো তুলে ধরেন। তারা বলেন, বর্তমানে চাকরির প্রলোভন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পাচারকারীরা সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলছে। এই জঘন্য অপরাধ দমনে সিটিআইপি কর্মীদের সম্মিলিত ও শক্তিশালী ভূমিকা অপরিহার্য।

প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ তার বক্তব্যে পাচারের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা, কাউন্সেলিং, পুশ ফ্যাক্টর ও পুল ফ্যাক্টর এবং অর্থনৈতিক পুনর্বাসনের উপর জোর দেন।

সিটি আইটি সদস্য কর্ণ বিশ্বাস কেডি বলেন পাচারমুক্ত এক সুন্দর সমাজ গড়তে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি— যেখানে প্রতিটি জীবন হবে সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ। মানব পাচার প্রতিরোধে আমাদের সম্মিলিত প্রচেষ্টা আজ থেকে আরও জোরদার হলো।” মানব পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এনজিওগুলোর মধ্যে নিবিড় সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই সভার মাধ্যমে সিটিআইপি কর্মীদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং পাচার প্রতিরোধে তাদের কার্যক্রম আরও গতিশীল হবে।
উপস্থিত সিটিআইপি সদস্যরা পাচার সংক্রান্ত তথ্য দ্রুততম সময়ে আদান-প্রদান এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা পাচারমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড অ্যাম্বাসেডরের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রম টি পরিচালনা করছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের জোটা-জোটি উদ্বোধন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting