দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৭
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইন

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ১৯, ২০২৫
ডিসেম্বর ১৯, ২০২৫ ০ কমেন্ট 389 ভিউস

নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বিজয় মেলার অংশ হিসেবে প্লাস্টিক “অদল-বদল ক্যাম্পেইন” আয়োজন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট কনসোর্টিয়ামের সহযোগিতায় এবং রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হয়। বিজয় মেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের তথ্যমতে, পৌর এলাকায় প্রতিদিন উৎপাদিত মোট বর্জ্যের একটি উল্লেখযোগ্য অংশ প্লাস্টিক, যা জলাবদ্ধতা সৃষ্টি, মাটির উর্বরতা হ্রাস এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ক্যাম্পেইনের আওতায় সংগৃহীত প্লাস্টিক বর্জ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিত্যপণ্যের সঙ্গে বিনিময়ের ব্যবস্থা করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বর্জ্য ব্যবস্থাপনায় অংশগ্রহণের সুযোগ পায় এবং প্লাস্টিককে বর্জ্য নয়, বরং পুনর্ব্যবহারযোগ্য সম্পদ হিসেবে দেখার বিষয়ে সচেতন হয়।

বিজয় মেলার সার্বিক দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা এ কমিউনিটি-কেন্দ্রিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি কার্যকর মডেল হিসেবে অভিহিত করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটায় ডেন্টাল ওয়েলনেসের  ফ্রি ডেন্টাল ক্যাম্প
পরবর্তী পোস্ট
শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধে বৃদ্ধ খুন, আটক- ৪

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting