দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৬:১৯
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া ...
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...
সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...
ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...
সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি...
দ্বিতীয়বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিলাল হোসেন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় পরিবেশ বান্ধব কৃষিকে কেঁচো কম্পোজ সার এগিয়ে নিতে কাজ করে চলেছেন কৃষকদের বন্ধু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 372 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

তিনি কেঁচো কম্পোজ সার নিজে তৈরি করে তা কৃষককের মাঝে বিনা পয়সায় বিতরণ করে বেশ সাড়া ফেলেছেন। কৃষকরা তা ব্যবহার করে ভালো ফলাফল পাওয়ায় এলাকার অনেক কৃষক এখন তার এই সার নিয়মিত ব্যবহার করছেন। ইয়ারব হোসেন ইতোমধ্যে তার গ্রাম সদর উপজেলার তুজলপুরের ৩০ জন কৃষককে হাতে কলমে শিক্ষা দিয়ে কেঁচো কম্পোজ তৈরির সরঞ্জামাদি প্রদান করেছেন। কম খরচে বাড়িতে তৈরি এই সার জমিতে ব্যবহার করছেন অনেক কৃষক। কৃষিকে এগিয়ে নিতে তিনি প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র কৃষি ও কৃষকদের মুখে হাসি ফোঁটানোর জন্য তার এ উদ্যোগ।

সাংবাদিকতার পাশাপাশি কৃষক ইয়ারব হোসেন দীর্ঘ দিন ধরে কৃষি কাজে নিয়োজিত। তিনি জানান, প্রথমে কেঁচোতে হাত দিলে গা ঘিন ঘিন করতো। তারপরও প্রাণীটি কৃষকের পরম বন্ধু। তাই তাকে আর অবহেলা করতে পারলাম না। মাটির উর্বরা শক্তি বাড়াতে প্রকৃতির লাঙ্গল হিসেবে কাজ করে। মাটির জৈব সার তৈরিতেও এর জুড়ি নেই। একটা সময় ছিল যখন মাটি খুঁড়লেই কেঁচো কিলবিল করতো। বর্তমানে জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরা শক্তি যেমন কমেছে, তেমনি কমেছে কেঁচোও। এর কুফল ভোগ করেছে কৃষকরা। কেঁচো দিয়ে জমির উর্বরা শক্তি বাড়াতে তৈরি করা হচ্ছে জৈব সার। যা ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

ইয়ারব হোসেন আরো জানান, বছর খানের আগে কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের নিয়ে এক অনুষ্ঠানে যান তিনি। সেখানে গোবর দিয়ে কেঁচো কম্পোজ সার তৈরির উপর আলোচনা শোনেন। ওই কথা শোনার পর শুরু করেন গোবর দিয়ে কেঁচো কম্পোজ সার তৈরির সংগ্রাম। কৃষি বিভাগের সহযোগিতায় কেঁচো নিয়ে প্রথমে চারটি সিমেন্টের নান্দা (মাটির পাত্র) দিয়ে শুরু করেন এ চাষ। খুব সহজে তৈরি করা যায় এ সার। খরচ নেই বললেই চলে। বর্তমানে ,৩২টি নান্দায় তৈরি করা হচ্ছে এই সার। এসব কেঁচো দেখতে লাল। গোবর খেয়ে এগুলো যে মল ছাড়ে এটিই জৈবসার। দেখতে চায়ের দানার মতো লালচে কালো। এই সার জনপ্রিয় করার জন্য কৃষকদের মাঝে বিনামুল্যে বিতরণ করা হচ্ছে। তিনি দুই বিঘা ধানের জমিতে এই সার ব্যবহার করেছেন। ব্যবহারের ফলে তার জমিতে বাড়তি ফলন দেখে আশপাশের কৃষকরা জৈব সার ব্যবহারে আরো আগ্রহী হয়ে উঠেছেন। এই সার জমিতে ব্যবহার করা হলে জমিতে কোন প্রকার রাসায়নিকদ্রব্য ব্যবহার করা লাগেনা। বর্তমানে কৃষদের প্রয়োজনে তারা নিজেরা কেঁচো দিয়ে কম্পোজ সার বাড়িতে তৈরি করছেন। নিজের বাড়িতে গরু থাকলে এই কেঁচো চাষ ও সার উৎপাদরে বাড়তি কোনা খরচ হয়না। শীতকাল ছাড়া সারা বছর কেঁচোর বাচ্চা হয়। আর এ গুলোর বংশবিস্তারও খব দ্রুত ঘটে। অল্প দিনে পাঁচ হাজার কেঁচো থেকে তার বর্তমানে প্রায় তিন লাখ কেঁচো দিয়ে এই সার তৈরি হচ্ছে। তিনি বলেন, অল্প কেঁচো নিয়ে শুরু করেন কেঁচো কম্পোজ সার। এখন কমপক্ষে দশ লাখ কেঁচো রয়েছে।

তুজলপুর গ্রামের কৃষক আমিনুর ইসলাম জানান, তিনি ১০ কাঠা জমিতে পটোল চাষ করেছেন। পটলে প্রচুর ইউরিয়া সারের ব্যবহার লাগে। ইউরিয়া সারের বদলে ইয়ারব হোসেনের উদপাদিত জৈবসার এখন তিনি ব্যবহার করছেন। এতে তার খরচও কম হচ্ছে। জমির উর্বরতা শক্তি বেড়ে পটোলের চেহারা ও ফলন বেড়েছে। তিনি আরো জানান, কৃষককের বন্ধু হিসেবে পরিচিত ইয়ারব হোসেন আমাকে চারটি সিমেন্টের নান্দা, কেঁচো ও ছাউনির জন্য বিনাম‚ল্যে টিন কিনে দিয়েছেন। বাড়িতে থাকা গরুর গোবর ও ইয়ারব হোসেনের দেয়া উপকরণ দিয়ে তিনি বর্তমানে নিজে জৈবসার তৈরি করছেন। বাড়িতে তৈরি জৈব সার নিজের জমিতে ব্যবহার করে কৃষিতে লাভবান হচ্ছে। ইতোমধ্যে সার জনপ্রিয় করার জন্য বিনামুল্যে সার কৃষকদের মধ্যে দিচ্ছে।

কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, জমির শক্তি কমে যাচ্ছে দিন দিন, রাসায়নিক সার জমির ক্ষতি করছে। আস্তে আস্তে সার ছাড়া ফসল হচেছ না। রাসায়নিক সার কিছ‚ বাতাসা উড়ে যায়। ইয়ারব হোসেন টাকা ছাড়াই আমাদেরকে জৈব সার দেন । এখন এলাকার বহু কৃষক কেঁচো কম্পোজ সার চাষে ব্যাবহার করছে। কম্পোজ সার লেবু, পিয়ারা, পান, ছাদ বাগান, পাট, পটল, সবজি চাষে ব্যাপক হারে ব্যাবহার হচ্ছে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, কেঁচো কম্পোজ সার তৈরি করে ইতোমধ্যে জেলাব্যাপী কৃষক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন ইয়ারব হোসেন। তিনি নিজে সার তৈরি করে কৃষকের ফসলের জন্য তা বিনাম‚ল্যে দিচ্ছেন। তার উদ্যেশ্য হলোÑ এ সারকে জনপ্রিয় করে তোলা। তার খামার পরিদর্শন করেছি। তার সার নিজের তৈরি দেখে গ্রামের ২২ জন কৃষক কেঁচো কম্পোজ সার তৈরি করছেন। তিনি কেঁচো ও উপকরণ দিয়ে তাদেরকে সহযোগিতা করছেন। কৃষকরা নিজের তৈরি সার জমিতে ব্যবহার করছেন। কেঁচো কম্পোজ সার ফসল উৎপাদনে সহায়ক ভ‚মিকা রাখে। এ সারে রয়েছে পানি, নাইট্রোজেন, পটাশ, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সালফার ও বোরন। এ সার মাটির পুষ্টিগুণ বৃদ্ধি করে। বেলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধিতে সাহয্য করে। মাটিতে উপকারি অণুজীবের কার্যক্রম বৃদ্ধি করে। মাটির ভৌত রাসায়নিক ও জৈবিক গুণাগুন বৃদ্ধি করে। এ স্যার ব্যবহারে মাটির গঠন উন্নত হয় এবং উৎপাদিত ফসলের গুণগতমান ভালো হয়।

সাতক্ষীরা জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আমিন জানান, সাংবাদিক কাম কৃষক ইয়ারব হোসেন কৃষিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। তিনি কেঁচো কম্পোজ সার তৈরি করে সাধারণ কৃষকরে মধ্যে বিতরণ করছেন। তিনি ইতোমধ্যে কৃষকদের বন্ধু হিসেবে পরিচিত লাভ করেছেন। তিনি আরো জানান, ইয়ারব হোসেন বৃক্ষ সংরক্ষণ ও গবেষনা জন্য ইতোপূর্বে প্রধানমন্ত্রীর পুরস্কারও পেয়েছেন। তিনি ইতিমধ্যে এন এপিটি প্রকল্প থেকে কৃষি উদ্যোক্ত হিসেবে সরকারি সহযোগিতা পেয়েছেন ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার বহেরা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী পোস্ট
জাতীয় ভোটার দিবসে সাতক্ষীরায় পরিচয়পত্র বিতরণ ও র‌্যালী

রিলেটেড পোস্ট

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি...

জুলাই ২০, ২০২৬

দ্বিতীয়বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিলাল হোসেন

জুলাই ২০, ২০২৬

শ্যামনগরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting