
নিজস্ব প্রতিবেদক: জিয়া শিশু-কিশোর সংগঠন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের রয়েল প্লাস কনভেনশন হলে উক্ত মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা জেলা জিয়া শিশু-কিশোর সংগঠন সভাপতি শামীম হোসেন কুরাইশী লাল্টু’র সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডঃ সৈয়দ ইফতেখার আলী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর জিয়া শিশু-কিশোর সংগঠন -এর সভাপতি ও কেন্দ্রীয় সংসদ-এর সহ-সভাপতি নিয়াজ আহমেদ তুহিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জিয়া শিশু-কিশোর সংগঠন, খুলনা জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে,এম দোদায়েভ মাসুদ খান অর্ঘ্য, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব তাজুল ইসলাম রিপন, জিয়া শিশু কিশোর সংগঠন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম মনি, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক আবু সিদ্দিক খোকন, সাহিত্য বিষয়ক সম্পাদক মোবাস্বেরুজ্জামান (টুটুল), আইন বিষয়ক সম্পাদক মো. ফয়সাল আহমেদ, চারু ও কারুকলা বিষয়ক সম্পাদক মো. আকবর আলী, সদস্য খাজা জাহান আলী সহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া শিশু-কিশোর সংগঠন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মাসুদ মোস্তফা সোহেল ও সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হিমু।

