দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:০৪
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা  

কর্তৃক mirkhairul.news অক্টোবর ২৯, ২০২৫
অক্টোবর ২৯, ২০২৫ ০ কমেন্ট 234 ভিউস

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা, দিনাজপুর, পাবনা ও সিরাজগঞ্জ একসময় এসিড সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ভয়ঙ্কর প্রান্তিক অঞ্চলের নাম হলেও আজ সেই চিত্র বদলাচ্ছে। চার জেলায় সার্ভাইভাররা ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াচ্ছেন, জীবনকে নতুনভাবে গড়ে তুলছেন, এবং সমাজে নিজস্ব স্থান করে নিচ্ছেন।
বুধবার সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ‘সংগ্রাম থেকে সাফল্য: সেতু বন্ধনের সাহসী যাত্রা’ শীর্ষক সেতু বন্ধন গড়ি নেটওয়ার্ক জেলা সম্মেলনের আলোচনা সভায় উঠে আসে এই পরিবর্তনের গল্প।
এ্যাডিস সারভাইভরস নের্টওয়ার্ক এসবিজিএন এর আয়োজনে স্বদেশ ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সম্মেলনে স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় ও বিশিষ্ট্য সমাজ সেবক ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধা।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, এ্যাকশন এইড এর কো-অর্ডিনেটর নূরুন নাহার বেগম প্রমুখ।
এর আগে মিলনায়তনের বাইরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়, যেখানে জেলার সার্ভাইভাররা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় প্রশাসন ও নাগরিকরা অংশ নেন। র‌্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সার্ভাইভাররা তাঁদের দাবি ও সচেতনতা তুলে ধরেন।
সভায় জানানো হয়, সাতক্ষীরায় মোট ১৬৪ জন সার্ভাইভার আছেন, যার মধ্যে ১১৬ জন নারী এবং ৪৮ জন পুরুষ। দিনাজপুর, পাবনা ও সিরাজগঞ্জ মিলিয়ে আরও শতাধিক সার্ভাইভার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। বক্তারা জানান, এই চার জেলায় সার্ভাইভাররা সামাজিক অন্তর্ভুক্তি, আত্মকর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনছেন। কেউ সেলাই বা বিউটি পার্লার চালাচ্ছেন, কেউ হাঁস-মুরগি ও সবজি চাষে নিয়োজিত, আবার কেউ ক্ষুদ্র ব্যবসা শুরু করে নিজের পরিবারকে পরিচালনা করছেন।
বক্তারা জানান, স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। উপজেলা ও জেলা পর্যায়ে বার্ন ইউনিট না থাকার কারণে অনেক সার্ভাইভারকে ঢাকায় চিকিৎসার জন্য যেতে হয়। মামলার দীর্ঘসূত্রিতা এবং আইনি সহায়তার ঘাটতি ন্যায়বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করছে। তবুও সার্ভাইভাররা সামাজিক স্বীকৃতি ও আত্মনির্ভরতার মাধ্যমে ধীরে ধীরে এগোচ্ছেন।
সভায় অংশ নেওয়া সার্ভাইভাররা জানান, আগের মতো তারা অবহেলিত বোধ করছেন না। পরিবার ও স্থানীয় সমাজের সহযোগিতায় তারা নিজের জীবন গড়ে তুলতে পারছেন। গঙ্গাদাসী, নুরুন্নাহার, ছফুরা খাতুনদের মতো অনেক সার্ভাইভার এখন হস্তশিল্প, ক্ষুদ্র ব্যবসা এবং কৃষি উদ্যোগে স্বাবলম্বী।
সভা শেষে জেলা প্রশাসক, মহিলা বিষয়ক কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি সার্ভাইভারদের জন্য স্থায়ী তহবিল, প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপনের আশ্বাস দেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় কালিগঞ্জে দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
পরবর্তী পোস্ট
তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সমাবেশ

রিলেটেড পোস্ট

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...

জুন ২, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জুন ১, ২০২৬

আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ১, ২০২৬

আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করে...

জুন ১, ২০২৬

গুনাকরকাটিতে পারিবারিক পথে ঘেরাবেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধের...

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting