দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১:৩৮
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

সাকিবকে তামিমের ডাক, ‘সাকিব! এই সাকিব!’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৫, ২০২৩
মার্চ ৫, ২০২৩ ০ কমেন্ট 371 ভিউস

স্পোর্টস ডেস্ক:

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের পাশে তখন দাঁড়িয়ে ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সাগরিকা স্টেডিয়ামের কিউরেটর প্রভিন হিঙ্গানিকার ও জাহিদ রেজা।

সবাই ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য তৈরি উইকেট দেখছিলেন। একজন-আরেকজনের সঙ্গে কথা বলছিলেন। সেই আলোচনায় সাকিবকেও অংশ নেওয়ার জন্যই এভাবে ডাকছিলেন তামিম।

সাকিব তখন ব্যস্ত ছিলেন হাতের ফুটবল নিয়ে। তামিমের ডাক তাঁর কানে পৌঁছায়নি। তামিমও সেটি বুঝতে পেরেছিলেন। তাই আরও একবার চেঁচিয়ে উঠলেন, ‘সাকিব! এই সাকিব!’ আসলে পিচ নিয়ে আলোচনায় সাকিবের মত নেওয়াটা জরুরি ছিল ওয়ানডে অধিনায়কের। সে জন্যই দূর থেকে চেঁচিয়ে অভিজ্ঞ অলরাউন্ডারকে ডাকছিলেন।

এবার সাকিবের আশপাশের কয়েকজন তামিমের ডাক শুনতে পেয়ে বার্তাটা সাকিবের কাছে পৌঁছে দিলেন। একজন বললেন, ‘সাকিব ভাই, আপনাকে ডাকে তামিম ভাই।’ সেটি শুনতে পেয়ে ফুটবল রেখে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা তামিমের দিকে হাঁটা দেন সাকিব। কয়েক মুহূর্ত পর মাঝ উইকেটে হাথুরুসিংহে, তামিম ও সাকিব জড়ো হলেন।

তিনজনের আলোচ্য বিষয় যে চট্টগ্রামের উইকেট, সেটি বোঝা যাচ্ছিল সাকিব-তামিমের শরীরীভাষায়। সাকিব বাঁহাত ঘুরিয়ে উইকেটের বাঁক কতটুকু হতে পারে, সেটি বোঝাচ্ছিলেন। তামিমও হাতের ব্যাট দিয়ে শ্যাডো করছিলেন কিছুক্ষণ। তিনজনের আলাপটা চলল মিনিট পাঁচেক।

ততক্ষণে দৃশ্যটা ক্যামেরাবন্দী করতে ব্যস্ত হয়েছেন সংবাদকর্মীরা। সাকিব-তামিমকে এক ফ্রেমে আনতে পারাই তো বিরাট ব্যাপার। দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের শীতলতা চলার বিষয়টি সংবাদমাধ্যমে আসার পর থেকেই সবাই এ নিয়ে ব্যস্ত। তবে দুজনের মাঠের সম্পর্ক যে আগে যেমন ছিল, তেমনই আছে, সেটি আরও একবার বোঝা গেল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চার-ছক্কা ছাড়া আর কিছু চান না সিডন্স
পরবর্তী পোস্ট
ভারত সরকারকে খুশি করতেই আদানির সঙ্গে চুক্তি

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting