দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:০৫
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
যশোরশার্শা

সাংবাদিকের নামে মাদক করবারীর মামলার ভাড়াটে সাক্ষী প্রতারক তুহিন

কর্তৃক kobirubel.satnadee জুন ২২, ২০২৩
জুন ২২, ২০২৩ ০ কমেন্ট 626 ভিউস

শার্শা (যশোর) প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা বাজারের চিহ্নিত মাদক কারবারী ও একাধিক মাদক মামলার আসামী আব্দুল গনির তৃতীয় স্ত্রী নারী মাদক ব্যবসায়ী নুরজাহান বেগমের দ্বারা বাগআঁচড়া প্রেসক্লাবের দুইজন সাংবাদিক’সহ ৩ জনের নামে হয়রানিমূলক মামলা করা হয়। সেই মামলার ভাড়াটি সাক্ষী হয়েছেন বাগুড়ী বেলতলা বাজারের আর এক আলোচিত প্রতারক তুহিন হোসেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তুহিন টাকার বিনিময়ে সব কিছু করতে পারে। তার নামে এলাকায় একাধিক পরিবারের কাছ থেকে ব্যবসার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কিন্তু সে কারো পাওনা টাকা দেয় না, উল্টো পাওনা টাকা চাইতে গেলে মাস্তান দিয়ে ভয়ভীতি দেখানোসহ মামলা দিয়ে হয়রানি করে, যাতে পাওনা’দাররা সহজে টাকা না নিতে পারে।

আরো জানা গেছে, পূর্বে এই প্রতারক তুহিনের নামে একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ১৪ টি পরিবারের কাছ থেকে ১৭ লক্ষ ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার খবর প্রকাশিত হয়। যার কারণে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার সাক্ষী হয়েছেন অর্থ আত্মসাৎকারী ওই প্রতারক তুহিন। উল্লেখ্য, গত (১৫ মে) সোমবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম মাদক (গাঁজা) বিক্রির অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে নারী মাদক ব্যবসায়ী নুরজাহানের স্বামী বেলতলার চিহ্নিত মাদক কারবারী ও একাধিক মাদক মামলার আসামি আব্দুল গনিকে ১৫ দিন বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

কারাদণ্ড প্রদানের ওই তথ্য সংগ্রহ করে সাংবাদিক মোঃ সোহাগ আলী সংবাদ প্রকাশ করলে তার উপর পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মাদক কারবারির স্ত্রী নুরজাহান বেগম, হাফিজুল, ও সুমন তিনজনে মিলে গত (২০ মে) রাত দশটার সময় হামলা করে। এবং তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। ওই ঘটনায় সাংবাদিক মোঃ সোহাগ আলী (২১মে) দুপুরে ৩ জনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি এজাহার দায়ের করেলে, পুলিশ হামলা কারিগরদের মধ্যে অন্যতম নারী মাদক ব্যবসায়ী নুরজাহান বেগমকে রাতেই আটক করে পরের দিন সকালে তাকে আদালতে সোপর্দ করেন। পরে নুরজাহান আদালত থেকে জামিনে এসে ঘটনার পাঁচ দিন পর (২৫ মে) যশোর আমলী আদালতে সাংবাদিক সোহাগ আলী ও সাংবাদিক শাহারুল ইসলাম রাজ, এবং রিদয় হোসেনসহ ৩ জনের নামে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। যেটি যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কাছে তদন্ত ধীন রয়েছে, যার মামলার নাং সি আর ২০৪/২৩।

এ ব্যাপারে সাক্ষী তুহিনের সাথে যোগাযোগ করলে উল্টো সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, সাক্ষী হয়েছি তাই কি হয়েছে, তুই কি করার ক্ষমতা রাখিস, তাই কর। এদিকে শার্শায় কর্মরত দুইজন সাংবাদিক’সহ ৩ জনের নামে মাদক ব্যবসায়ীর দ্বারা মিথ্যা মামল দায়েরের ঘটনায়, মামলার তদন্ত কর্মকর্তা’সহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন বাগআঁচড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ শার্শার সাংবাদিক সমাজ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষে রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান
পরবর্তী পোস্ট
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ইলেকট্রনিক দোকান মনিটরিং

রিলেটেড পোস্ট

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

ভারত থেকে চোরাই পথে মোবাইল এনে বিক্রয় চক্রের...

আগস্ট ৬, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় আলোচনা সভা 

আগস্ট ৫, ২০২৫

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

জুন ১৪, ২০২৫

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন কেশবপুরের জাকির

জুন ১২, ২০২৫

সুপ্রীম কোর্টের আইনজীবী অন্তর্ভুক্ত হলেন কেশবপুরের আবু দাউদ...

জুন ১০, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting