দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সরবরাহ ভালো হলেও উচ্চমূল্যে স্থির চালের মোকাম; ভোগান্তিতে সীমিত আয়ের ক্রেতারা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 432 ভিউস

জাতীয় ডেস্ক:

সিরিয়া আক্তার, পেশায় একজন পরিছন্ন কর্মী। দুই ছেলে ও স্বামী নিয়ে থাকেন রাজধানীর মোহাম্মদপুরে। দৈনিক আয় মাত্র ৩০০ টাকা। উচ্চমূল্যের বাজারে ভালো চাল না কিনতে পারায় সম্প্রতি রাজধানীর একটি বাজার থেকে ক্রয় করছিলেন কুড়িয়ে নেয়া ময়লা চাল। যার মূল্য কেজি প্রতি ৩০ টাকা।

তাকে প্রশ্ন করা হয়, এমন চাল কেন কিনছেন? জবাব বলেন, আমাদের অভাবের সংসার। অত দামি চাল কিনতে পারি না। তাই এসব চাল কেনা।

কেবল সিরিয়া আক্তার নন, নিম্ন আয়ের অনেকে দোকানে পড়ে থাকা ময়লা চাল কিনছেন। মূলত, চালের চড়া দামে ভোগান্তিতে পড়েছেন সীমিত আয়ের মানুষ। পাইকারদের দেয়া তথ্য অনুযায়ী, উচ্চ মূল্যে স্থির চালের দর, যা রমজানে আর বাড়াবে না।

এদিকে, রাজধানীর খুচরা বাজারে ৪৮ টাকার নিচে চাল নেই। ৫৫ টাকায় স্থির রয়েছে মোটা জাতের চালের দর। অন্তত ৭০ টাকা গুনতে হবে মিনিকেটের জন্য। আরেকটু সরু নাজিরশাইলের কেজি ৮০ টাকা। সব চেয়ে বেশি দাম বেড়েছে চিনিগুড়া চালের, যা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৫০ টাকা।

স্থানীয়ভাবে উৎপাদিত ও আমদানি করা চলের সংকট নেই। তবুও কেন দাম বাড়ছে, এই প্রশ্নের জবাব খুঁজছেন ক্রেতারা। তারা বলছেন, বাজারে শক্ত তদারকি প্রয়োজন।

পাইকাররা বলছেন, উচ্চ মূল্যেই বিক্রি হচ্ছে চাল। মিলারদের দরের সাথে সমন্বয় করে বিক্রি করছেন তারা। রমজানের আগে আর দাম বৃদ্ধি হবেনা বলে আশা তাদের।

সূচনা রাইছ এজেন্সির পাইকার মোহাম্মদ সাইফুজ্জামান বলেন, রমজানের শেষের দিকে পর্যাপ্ত চাল চলে আসবে। চালের দাম আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। দাম যা আছে, তা-ই থাকবে। হয়তো নতুন চাল এলে দাম আরও কমতে পারে। চিনিগুড়া চালটা একটু বাড়তির দিকে। সরকার যদি এটাও আমদানি করে, তাহলে দাম কমবে।

মিলারদের দাবি, বাজার পরিস্থিতি স্বাভাবিক আছে। ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে চালের দামে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিসংখ্যান বলছে, বছরের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নির্বাচন কমিশন সংস্কারে ভারতের সুপ্রিম কোর্টের রায়ে মিশ্র প্রতিক্রিয়া
পরবর্তী পোস্ট
দুপুরে খুলনা বিএমএ নেতাদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের বৈঠক

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting