দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সরকার নির্ধারিত দামে খোলা বাজারে মিলছে না তেল-চিনি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 368 ভিউস

জাতীয় ডেস্ক:

সরকার নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে কেজি বা লিটারে ৫ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে তেল, চিনিসহ অন্যান্য পণ্য। তবে গত দুই সপ্তাহ ধরে এই দামে কোনও পরিবর্তন নেই বলে জানান দোকানিরা।

শুক্রবার (৩ মার্চ) রাজধানীর কয়েকটি এলাকার বাজার ঘুরে দেখা যায়—টিসিবির মূল্য তালিকায় এক লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ১৮৫ টাকা হলেও খোলা বাজারে তা বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। চিনির মূল্য ১১০ থেকে ১২০ টাকা নির্ধারণ করা থাকলেও তা বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১৩০ টাকা দরে। এছাড়া চিকন দানার লবণের দাম গত এক মাসের ব্যবধানে প্যাকেটে বেড়েছে ৪ টাকা।

তেল, লবণ, চিনি ছাড়াও অনেক পণ্য বিক্রির ক্ষেত্রেও মানা হচ্ছে না সরকার নির্ধারিত দাম। দোকানগুলোয় টানানো নেই কোনও মূল্য তালিকা। এ বিষয়ে দোকানিদের জিজ্ঞাসা করলে কোনও উত্তর দিতে পারেনি।

এদিকে রমজান মাসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে বুট ও ছোলা জাতীয় পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ২ থেকে চার টাকা বৃদ্ধি পেয়েছে এসব পণ্যের দাম। ছোলা খোসাসহ ৯০, খোসা ছাড়া ১০০। এছাড়া অ্যাংকর ডাল ৫ টাকা বেড়ে ৭৫ টাকা, কোথাও ৮০ টাকায় বিক্রি হচ্ছে, খেসারি ডাল ৮৫ টাকা, মুগ ডাল ১৫০ টাকা—যা এক মাস আগে ছিল ১৩৫ টাকা। বেসন ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

মাসখানেক স্থির থাকার পর আবারও মাছের দাম বাড়তে শুরু করেছে৷ ১০ থেকে ২০ টাকা করে বাড়ছে কেজিপ্রতি। বাজার ঘুরে দেখা যায়—কেজিপ্রতি কই ২৬০, সিলভার কার্প ১২০ টাকা, ইলিশ ছোট ৫০০ থেকে ৫৫০ টাকা, পাঙাশ ১৪০ টাকা, মাগুর ১৪০ টাকা, তেলাপিয়া ছোট ১৪০- ১৬০ টাকা, কারফু (কার্প) ২০০, কাতল-রুই ২৮০, বোয়াল ৭০০ টাকা।

ছুটির দিনে মুরগির দোকানগুলোতে ভিড় থাকলেও দাম ছিল আগের মতোই চড়া৷ কেজিপ্রতি ব্রয়লার সাদা ২৩০ টাকা, লাল ২৮০ ও পাকিস্তানি কক ৩৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

দুই-একটি ছাড়া সবজির বাজারে এই সপ্তাহে তেমন পরিবর্তন আসেনি। বাজারে কেজিপ্রতি বেগুন ৬০ টাকা, করলা ৮০ টাকা, শিম ৪০-৬০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৪০, টমেটো ৩০, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, শালগম ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, মরিচ ১২০ টাকা, লাউ পিস ৪০-৬০ টাকা, লেবু হালি ৩০ টাকা করে বিক্রি হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঈদে কি পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করবে?
পরবর্তী পোস্ট
হোয়াইট হাউজে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বাইডেন-শলৎজ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting