দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:১১
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সম্পদের লোভে পুত্রকে হত্যা-সংবাদ সম্মেলনে বৃদ্ধা মায়ের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৫, ২০১৯
নভেম্বর ১৫, ২০১৯ ০ কমেন্ট 476 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আমার সন্তান মারা যায়নি। তাকে সু-পরিকল্পিত ভাবে মেরে ফেলা হয়েছে। আমি এখন মৃত্যু পথযাত্রী। আমার আগে আমার সন্তান মারা যাবে এটা আমি মেনে নিতে পারছি না। আমার চার সন্তানের মধ্যে একেএম হেলাল উদ্দিন সবার বড়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে সে। তাকে এভাবে ধুকে ধুকে মরতে হবে আমি মা হিসেবে এটা মেনে নেওয়া খুবই দুরহ যন্ত্রনার। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপরিক্ত কথাগুলো বলেন, শহরের মুনজিতপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের বৃদ্ধ স্ত্রী তাহেরা বানু। এ সময় তিনি বারবার কান্নায় ভেঙ্গে পড়েন।
লিখিত বক্তব্য তিনি বলেন, আমার বড় পুত্র হেলাল লেখাপড়া শেষ করে ঠিকাদারি ব্যবসা ও তার বাবার রেখে যাওয়া সম্পত্তি দেখ ভাল করতো। আস্তে আস্তে আমার পুত্র স্বাবলম্বী হতে থাকে। এ সময় কুনজর পড়ে একই এলাকার নজরুল ইসলামের পুত্র পরসম্পদ লোভী নাজমুল হুদার। নাজমুল হুদা তার উদ্দেশ্য সফল করার জন্য পলাশপোল এলাকার মুকুল চৌধূরির স্ত্রী সাহিদা আনসারী রুমির ও আমার ছেলের তার বাড়িতে ভাড়া হিসেবে উঠায়। নাজমুল হুদার কুমন্ত্রনা চরিতার্থ করার জন্য আমার ছেলের সাথে অর্ধেক বয়সি ওই মহিলার বিয়ে দিয়ে দেয়। আমার ছেলের সাথে বিয়ে হওয়ার আগে মুকুলের ঘরে তার দুইটি পুত্র সন্তান আছে। উক্ত মহিলার সাথে বিবাহ হওয়ার পর আমার ছেলে মানসিক ভাবে ভেঙ্গে পড়তে থাকে। এবং ওই সুচুতুর মহিলা ও লম্পট নাজমুল হুদা আমার ছেলের যাবতীয় টাকা আত্মসাত করে নেয়। এতে আমার পুত্র পাগল হয়ে গত ৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মৃত্যুবরন করেন।
তিনি আরও বলেন, আমার ছেলের ব্যাবসায়িক টাকার প্রয়োজন হলে সে ব্যাংক থেকে ঋন নেওয়ার পরিকল্পনা করে। সে সময় আমার স্বামীর ক্রয় করে দেওয়া হেলাল নাসিরের কাছ থেকে রেজিষ্ট্রি ও ফিরোজা খাতুনের নামে মটগেজ রেজিষ্ট্রি করে নেয়। সম্পত্তির বিপরীতে হেলাল তার বোন ফিরোজাকে ৭০ লাখ টাকা ও ভাই নাসির উদ্দিনকে ৬০ লাখ টাকার চেক দেয়। কিন্তু ব্যাংক ঋন পরিশোধ না হওয়ায় বাড়িটি নিলাম নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করলে তারা উক্ত চেকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মামলার বড় পুত্রের ওয়ারেশ হিসেবে সাহিদা আনসারীসহ ওয়ারেশগনকে বিবাদী করা হয়। ইতিমধ্যে আইনজীবী চুড়ান্ত নোটিশ প্রেরণ করেছে। গত ৭/১১/১৯ তারিখে নোটিশ প্রাপ্তির পর সুচতুর মহিলা আমার তিন সন্তানকে নানা ভাবে হয়রানি করতে শুরু করেছে।
আমার সন্তান মারা যাবার পর সুচতুর মহিলা তার যাবতীয় সহায় সম্পত্তি আত্মসাত করেছে। তার রেখে যাওয়া একটি রোডরোলার ১৩ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। আমার ছেলের অফিস ঘর বিক্রি করে দিয়েছে। ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন। উক্ত মহিলা সংবাদ সম্মেলন করে বলেছেন আমরা নাকি তার বাড়ি থেকে বের করে দিয়েছি। সে কোন দিন আমার বাড়িতে আসেনি। তাহলে তাকে বাড়ি থেকে বের করে দিলাম কি করে। উল্টো সে আমার নিরাপরাদ সন্তানদের ভাড়াটিয়া বাহিনী দিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমি চরিত্রহীনা মহিলা ও নাজমুল হুদার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন, হেলাল উদ্দিনের ভাই নাছির উদ্দিন লিটন, বোন ফিরোজ পারভীন, চাচা আব্দুল খালেক সরদার হযরত আলী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের বরাদ্ধকৃত অর্থ আত্মসাৎকারীদের ছাড় দেওয়া হবে না-ডিসি মোস্তফা কামাল
পরবর্তী পোস্ট
মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলায় সাতক্ষীরার যুবক নিহত

রিলেটেড পোস্ট

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting