দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:১২
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

‘সকল ধর্মের মানুষকে স্রষ্টার প্রতি বিশ্বাস রেখে বেড়ে উঠতে হবে’

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 292 ভিউস

জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি বলেন, সবাইকে মানুষের সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ স্কাউটসের ৩টি মূলমন্ত্র মেনে চলতে পারলে জনগণকে যথাসম্ভব সর্বোচ্চ সেবা প্রদান করা সম্ভব হবে এবং দেশ থেকে অন্যায় দূর হবে। এসব মূলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে আমরা বেড়া উপজেলাকে ২০৩০ সালের মাঝে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই।

শুক্রবার পাবনার বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী বেড়া উপজেলা ২য় কাব ক্যাম্পুরী-২০২৩ এর প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ডেপুটি স্পীকার আরো বলেন, সকল ধর্মের মানুষকে স্রষ্টার প্রতি আনুগত্য ও বিশ্বাস রেখে বেড়ে উঠতে হবে। এর সাথে ধর্মীয় সঠিক অনুশাসন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালন করলে একজন ব্যক্তি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠে। আগামী দিনের উন্নত বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য আজকের তরুণ সমাজকে মেধা, মনন, কর্তব্য ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরণের কাব ক্যাম্পুরী হচ্ছে প্রশিক্ষণ প্রদানের উত্তম মাধ্যম।

আজকের স্কাউটস হবে আগামী দিনের রাষ্ট্রপতি, ডেপুটি স্পীকার, ইউএনও, প্রথিতযশা সাংবাদিক ও জনগণের সেবক তৈরির কারিগর। আমরা ২০৩০ সালের মাঝে বেড়া উপজেলাকে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই, এজন্য স্কাউটসের মূলনীতি মেনে স্রষ্টার প্রতি, অপরের প্রতি ও নিজের প্রতি কর্তব্য পালন করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে ২৫টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউটিউবার প্রত্যয় হিরণ দুই সহযোগীসহ আটক
পরবর্তী পোস্ট
ভারত-পাকিস্তানের যে অনলাইন প্রেমের গল্প শেষ হল কারাগারে

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting