দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১০
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সংযোগ সড়ক: কিশোরগঞ্জে কাজে লাগছে না সাড়ে ১৩ কোটি টাকার সেতু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩১, ২০২৩
মার্চ ৩১, ২০২৩ ০ কমেন্ট 380 ভিউস

জাতীয় ডেস্ক:

সংযোগ সড়ক না হওয়ায় কাজে লাগছে না কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার মধ্যে সংযোগকারী বহ্নি নদীর ওপর নির্মিত সাড়ে ১৩ কোটি টাকার সেতু। ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে দুই জেলার মানুষকে। তবে জটিলতা কাটিয়ে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি খুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সেতুর একপাশে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন, অপর পাশে নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর। দূরত্ব কমিয়ে দুই জেলার মানুষের সড়ক যোগাযোগ সহজ করতে নদীর ওপর ১৪০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।

এরই মধ্যে শেষ হয়েছে মূল সেতুর কাজ। নেত্রকোনা অংশ সংযোগ সড়কও হয়েছে। তবে কিশোরগঞ্জ অংশে মাটি ভরাট ও অ্যাপ্রোচ সড়ক না হওয়ায় কোনো কাজে আসছে না গুরুত্বপূর্ণ এ সেতুটি। দীর্ঘদিন অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় বন্ধ রয়েছে যান চলাচল। বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে সেতুর নিচে মাটি ফেলে কোনো রকমে যাত্রী ও ছোট ছোট যানবাহন চলাচল করছে। এতে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে দুই জেলার মানুষকে। দ্রুত সেতুটি চলাচলের উপযোগী করে দেয়ার দাবি এলাকাবাসীর।

কয়েকজন ব্যবসায়ী জানান, ৫০-৬০ কেজি ওজনের সবজির বস্তা এ পথ দিয়ে বয়ে নেয়া খুবই কষ্টসাধ্য। এ সেতুর পরে শুরু হওয়া অনেক সেতু দিয়ে এখন গাড়ি চলছে। অথচ এ সেতু নির্মাণ হয়েও তাদের কোনো কাজে আসছে না। বরং বেড়েছে ভোগান্তি। তাদের দাবি, দ্রুত এ সেতু চালু করে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য সহজ করা হোক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, ‘তাড়াইল উপজেলার ধলা প্রান্তে ২ দশমিক ৪৯ একর ভূমি অধিগ্রহণ জটিলতায় মাটি ভরাট ও অ্যাপ্রোচ রোডের কাজ বন্ধ হয়ে আছে দীর্ঘদিন ধরে। তবে অচিরেই সব জটিলতা কাটিয়ে ভূমি অধিগ্রহণ ও অ্যাপ্রোচ রোড নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করে দেয়া হবে।’

জানা গেছে, পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে ২০১৭-১৮ অর্থবছরে ১৩ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে বহ্নি নদীর ওপর সেতুর নির্মাণকাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। দু-বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সেতুর মূল কাজ শেষ হয়েছে এক বছর আগে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে রমজানে কর্মসূচি: বিএনপি
পরবর্তী পোস্ট
আওয়ামী লীগের যৌথসভা শনিবার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting