দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৩২
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

শ্রীউলায় বন্দোবস্ত পাওয়ার ১২ বছর পরেও জমি বুঝে পায়নি ভূমিহীন পরিবার

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৮, ২০২২
ডিসেম্বর ৮, ২০২২ ০ কমেন্ট 453 ভিউস

বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে:

১২ বছর অতিক্রান্ত হওয়ার পরও সরকারি রেজিঃ বন্দোবস্ত পাওয়া জমি দখলে নিতে পারছে খাবন না আশাশুনির এক ভূমিহীন পরিবার। জবর দখলকারীর হাত থেকে বন্দোবস্ত জমি উদ্ধারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও ইউনিয়ন সহকারী তহশীলদার আবু বকর সিদ্দিকের ষড়যন্ত্রে বিগত পাঁচ মাস ধরে শুধু হয়রানির শিকার হচ্ছেন ভূমিহীন পরিবারটি। ঘটনাটি ঘটেছে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামে।
রফিকুল গাজীর ছেলে ভুক্তভোগী আবুল কালাম আজাদ ও তার স্ত্রী সাফিনা আক্তার জানান, ৭৯২/২০০৯-১০ নং বন্দোবস্ত মামলায় ২৬/১০/২০১০ তারিখে ৩৩৩৫ নং রেজিঃ কবুলিয়াত দলিলের মাধ্যমে গাজীপুর মৌজায় জেএল ১১৬, এসএ- ১, ৩৮৫/৩৮৬ দাগে ৫০ শতক জমি ভূমিহীন হিসেবে বন্দোবস্ত পেয়েছিলাম। এরপর ভূমি অফিসের ৭১৬/(রী-ও)/২০১১-১২ নং নামপত্তন কেসের মাধ্যমে ৩০৯ নং খারিজ খতিয়ানে নিজেদের নামে রেকর্ড পেয়েছি। কিন্তু এই কাগজ বয়ে বেড়ানো ছাড়া জমি পাইনি। অবৈধ দখলদার মহিষকুড় গ্রামের হৃদয় গাইনের ছেলে দিলিপ কুমার গাইন বিভিন্ন সময়ে তহশীলদার ও স্থানীয় মাস্তান বাহিনীর সাহায্য নিয়ে উক্ত জমিতে আমাকে উঠতে দেয়নি। সেই ২০১০ সাল থেকে সব প্রতিকূলতার মধ্যেও জমির দখল পেতে বিভিন্ন অফিস সহ নেতাকর্মীদের সাথে কাছে ধর্ণা দিয়ে চলেছি। কিন্তু কোন কাজ হয়নি। সর্বশেষ চলতি বছরের ৮ ফেব্রæয়ারি উক্ত সম্পত্তির দখল পেতে অবৈধ দখলদার দিলীপ কুমার গাইন ক বিবাদী করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করি। ওই তারিখেই ৩৭৮ নং স্মারকে ইউনিয়ন তহশীলদারকে ব্যবস্থা নিতে বলেন। সেই থেকে তহশীলদার আবু বকর সিদ্দিকের হয়রানি শুরু হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন খরচের কথা বলে তিনি শুধু টাকা নিয়েছেন। কিন্তু জমিতে যাওয়ার ব্যবস্থা করতে পারেনি। গত কয়েকদিন আগে এসিল্যাÐ সাহেব আমার সামনে বিষয়টি মিটমাট করে দেওয়ার কথা বললেও তিনি তা করেননি। বরং তিনি দিলীপের কাছে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আমাকে হয়রানি করেই যাচ্ছেন। এ ব্যাপারে স্থানীয় আমিন মোস্তাফিজুর রহমান নালিশি সম্পত্তি মাপজরিফ করেন। তিনি বলেন আবুল কালামের ৫০ শতক জমি জরিপ করে পাওয়া গেছে। দিলীপের অংশে ১ একর ২৫ শতক সরকারি জমি রয়েছে। সে কিভাবে এটা ভোগ করছেন তার কাগজ পত্র দেখাননি। শ্রীউলা ইউনিয়নের তহশীলদারের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। কলিমাখালী গ্রামের আক্কাজ আলীর ছেলে আয়ুব সরদার এস এ- ৯১/১ খতিয়ানে খারিজ সূত্রে মাত্র ৫ শতক জমির মালিক। এই জমি ২৯/১১/২০০৭ ইং তারিখে ২৮৫৮ নং রেজিঃ কোবালা খরিদ করেন একই গ্রামের মৃত নুর আলীর ছেলে আজিজুর রহমান। কিন্তু ভোগদখলে থাকা উক্ত সম্পত্তি প্রিন্ট পর্চায় সরকারি খাস খতিয়ানে ভুলবশত অন্তর্ভুক্ত হয়। উক্ত সম্পত্তি ডিসিআরের আবেদন করেছেন আজিজুর রহমান। কিন্তু তহশীলদার প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তাকে ডিসিআর না দেওয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন আজিজুর রহমান।
এ ব্যাপারে শ্রীউলা ইউনিয়ন তহশীলদার আবু বকর সিদ্দিকের ব্যবহৃত ০১৭১২৫৪৬৩৫৪ নং মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। বন্দোবস্ত পাওয়া জমি দখলে নিতে এবং ভূমিহীনদের অহেতুক হয়রানি করা তহশীলদারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলার মানবাধিকার পরিস্থিতি শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ৭

রিলেটেড পোস্ট

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting