দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১২
দৈনিক দক্ষিণের মশাল সম্পাদকের স্ত্রীর ইন্তেকালে সাতক্ষীরা সাংবাদিক...
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল...
সরকারী অনুমতি ছাড়াই পিটি আইতে অর্ধশতাধিক গাছ কর্তন
শ্যামনগরে নৌকাভর্তি মাদকসহ আটক ২
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে...
সাতক্ষীরায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ...
কালিগঞ্জে খাল ব্যবস্থাপনা ধ্বংস, অচল পানি নিষ্কাশন ব্যবস্থা
কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে...
কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার...
ফেয়ার মিশনের নতুন সদস্যদের ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষন প্রদান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে নৌকাভর্তি মাদকসহ আটক ২

কর্তৃক M Helal জুলাই ২৩, ২০২৬
জুলাই ২৩, ২০২৬ ০ কমেন্ট 43 ভিউস

মুনসুর হেলাল, শ্যামনগর (উপজেলা)প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত বুড়িগোয়ালিনী ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের চুনা নদীর চরে নোঙর করা একটি নৌকায় অভিযান চালায় র‍্যাব-৬-এর একটি দল।

এ সময় নৌকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ভারতীয় ঔষধ ও কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে পাচার কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের রাশিদুল ইসলাম ওরফে রাসুর ছেলে ইসমাইল হোসেন (২৮) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সুমন (২৫)। অভিযান শেষে আটককৃতদের বাড়িসহ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে র‍্যাব জানিয়েছে। দুর্গম এই অঞ্চলে মাদক পাচারের ঘটনা নতুন নয়। তবে এই এলাকায় এত বড় পরিসরে নৌকা ভর্তি মাদক জব্দের ঘটনায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই এলাকার যুবকরা মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। র‍্যাবের এই অভিযানে আমরা খুশি। নিয়মিত এমন অভিযান হলে মাদক নির্মূল সম্ভব।” সাতক্ষীরা র‍্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার মানববন্ধন অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সরকারী অনুমতি ছাড়াই পিটি আইতে অর্ধশতাধিক গাছ কর্তন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে...

জুলাই ২৩, ২০২৬

এম.পি গাজী নজরুল বহিস্কার ,শূন্য আসনে নির্বাচন

জুলাই ২২, ২০২৬

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান...

জুলাই ২২, ২০২৬

‘তেল সংকট হবে’ গুজবে আগাম জ্বালানি সংগ্রহে শ্যামনগরবাসী

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

শ্যামনগরে পিক-আপ ভর্তি ঝিনুক সহ এক পাচারকারী আটক

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...

জুলাই ২১, ২০২৬

ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting