দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:২৪
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

শেখ রাসেল বেঁচে থাকলে বাংলাদেশ উপকৃত হতো: তথ্যমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২০, ২০২৩
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০ কমেন্ট 347 ভিউস

জাতীয় ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রত্যেক শিশুরই যেন জীবনের একটি স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর প্রচেষ্টাই হবে তার জীবনের লক্ষ্য পূরণের চাবিকাঠি। অভিভাবক এবং শিক্ষকদের এ বিষয়ে যত্ন নেওয়া একান্ত প্রয়োজন।তিনি বলেন, ‘শেখ রাসেল যদি বেঁচে থাকতো, তাহলে সে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারতো এবং বাংলাদেশ উপকৃত হতো।’

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে জাতীয় সংসদের সাবেক সদস্য শহীদুল ইসলাম, পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা ও ফারজানা সাহাদ চৌধুরী বক্তব্য রাখেন।

ড. হাছান বলেন, ‘স্বপ্ন দেখতে হয়। যার স্বপ্ন নেই, স্বপ্ন পূরণের তাগাদা তার মধ্যে থাকে না। তাই আমি শিশু-কিশোরদের অনুরোধ জানাবো— তোমরা স্বপ্ন দেখবে এবং পাশাপাশি স্বপ্ন বাস্তবায়নে নিরন্তন প্রচেষ্টাকে যুক্ত করবে। তাহলে তোমাদের অনেক স্বপ্ন বাস্তবায়িত হবে। আর, কোনও কাজে হেরে গেলে ধৈর্য হারাবে না, বরং দ্বিগুণ উদ্যমে কাজ করবে, সাফল্য তোমাকে ধরা দেবেই। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেও বিল গেটস একজন বিশ্বসেরা প্রতিভা হয়েছেন, নিম্নবর্ণ-অচ্ছুৎ হিসেবে শৈশব পার করা অম্বেদকার ভারতের আইন ও বিচারমন্ত্রী হয়েছিলেন। দরিদ্র পরিবারের সন্তান এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন।’

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দীর্ঘ ৩৫ বছর ধরে শিশু-কিশোরদের সংগঠিত করা, ও তাদের মেধা বিকাশে অনবদ্য ভূমিকা পালন করে চলেছে উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অত্যন্ত আগ্রহের সঙ্গে এ সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সবসময় এ সংগঠনের প্রতি সহানুভূতিশীল। কারণ, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা ঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে জাতির ভবিষ্যৎকে গড়ে তুলতে পারবো। সংগঠনের সঙ্গে যুক্ত শিশুরা অন্যদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকে। সে ক্ষেত্রে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ভূমিকা রেখে চলেছে।’

শেখ রাসেল স্মরণে হাছান মাহমুদ বলেন, ‘মাত্র ১০ বছর বয়সে শেখ রাসেলকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর যেমন অনেক মানবিক গুণাবলী ছিল, তিনি যেমন একেবারে কৈশোর থেকে অপরের জন্য হাত প্রসারিত করেছিলেন, নিজের শার্ট স্কুলে থেকে আসার সময় অন্যজনকে দিয়েছিলেন, নিজের ছাতা আরেকজনকে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান যেমন নিজেদের গোলার ধান অন্যদেরকে দিয়ে দিয়েছিলেন, ঠিক একই রকম গুণাবলি শেখ রাসেলের মধ্যে ছিল। শেখ রাসেল যদি বেঁচে থাকতো, তাহলে সে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারতো এবং বাংলাদেশ উপকৃত হতো। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাত্রিতে বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয়, তখন শেখ রাসেলকেও হত্যা করা হয়। আমরা তার পবিত্র আত্মার শান্তি কামনা করি ও তার গুণাবলি দিয়ে আমাদের শিশুদের অনুপ্রাণিত করি।’ সভা শেষে আয়োজকদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন তথ্যমন্ত্রী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঝটিকা সফর শেষে কিয়েভ ছাড়লেন বাইডেন
পরবর্তী পোস্ট
পাসপোর্ট অফিসে ২ দালালকে হাতেনাতে ধরলো দুদক

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting