দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেখতে উৎসুক জনতার ভিড়

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০ কমেন্ট 377 ভিউস

জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের এক লাইনে দাঁড়িয়ে শীতাতপ নিয়ন্ত্রিত একটি রেলকোচ। সেই কোচের দেয়াল জুড়ে রং তুলির আঁচড়ে ফুটে রয়েছে ভাষা আন্দোলন, ছয় দফাসহ বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাস। বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথার ইতিহাস জানাতে এই রেল কোচটিই ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর।’

রেল জাদুঘরটি বিরামপুর রেলস্টেশনে আসার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার সব বয়সের মানুষ দেখার জন্য ছুটে আসে। জাদুঘরটি দেখতে ভিড় করছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়সী, শ্রেণি-পেশার মানুষ।

গত বৃহস্পতিবার রাতে দিনাজপুরের বিরামপুরে ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি অবস্থান করে এবং ২ মার্চ এটি ছেড়ে যাবে। এর আগে গত ২৭ এপ্রিল ঢাকার কমলাপুর স্টেশনে ভ্রাম্যমাণ রেল জাদুঘরটির উদ্বোধন করা হয়।

শীতাতপ নিয়ন্ত্রিত পরিপাটি করে সাজানো রেলবগিতে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত মুজিব শতবর্ষের লোগো, বঙ্গবন্ধুর জীবন-আন্দোলনের সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে ভিডিওর মাধ্যমে। বঙ্গবন্ধুর ব্যবহৃত চশমা, দলীয় প্রতীক নৌকা, মুজিব শতবর্ষের লোগো, মুজিবনগর স্মৃতিস্তম্ভ, কেন্দ্রীয় শহীদ মিনার, পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণের ছবি, জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাবার বাড়ি, জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ছবি স্থান পেয়েছে ইত্যাদি। ‘জয় বাংলা’ শ্লোগানের আদলে তৈরি করা হয়েছে সৃজনশীল একটি বুক সেলফ। সেখানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীনসহ তার কর্মময় জীবনের ওপরে রচিত গুরুত্বপূর্ণ বই ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই শেখ মুজিব আমার পিতা। এই জাদুঘরে ১৯২০ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ১২টি গ্যালারির মাধ্যমে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে।

মোস্তাকিম হোসেন নামের এক ট্রেন যাত্রী বলেন, স্টেশনে এসে দেখি ভ্রাম্যমাণ জাদুঘর। পুরোটা ঘুরে দেখলাম। খুবই ভালো উদ্যোগ। এখান থেকে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ছয় দফাসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কেও জানতে পারবে।

রেল যাদুঘরটি দেখতে আসা বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম ও স্কুল শিক্ষক মিজানুর রহমান বলেন, ইচ্ছা থাকলেও আমাদের নানা ব্যস্ততার কারণে জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানা হয়ে ওঠে না। কিন্তু ভ্রাম্যমাণ এ জাদুঘর মানুষের কাছে চলে আসায় এসব ইতিহাস সহজে জানতে পারছে সবাই।

এ বিষয়ে বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী জানান, ২৩ ফেব্রুয়ারি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর কোচটি বিরামপুরে এসে পৌঁছায়। এর আগে গত ২৭ এপ্রিল ঢাকার কমলাপুর স্টেশনে ভ্রাম্যমাণ রেল জাদুঘরটির উদ্বোধন করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনশ্র শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর আংশিক জীবনী তুলে ধরতে রেলপথ মন্ত্রণালয় এই জাদুঘরটি নির্মাণ করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এক ইনিংসেই ধোনি-পিটারসেন-মিসবাকে টপকে গেলেন সাউদি!
পরবর্তী পোস্ট
আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন বিশ্বাস করি না : চুন্নু

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting