দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:১৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

শুরু হচ্ছে ডোপ টেস্ট: মাদকাসক্ত প্রমাণ হলে ড্রাইভিং লাইসেন্স বাতিল

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৩, ২০২১
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ০ কমেন্ট 470 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: পরিবহন চালকরা মাদকাসক্ত কি না তা জানতে ডোপ টেস্ট শুরু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ডোপ টেস্টের প্রস্তুতি এরই মধ্যে শেষ করা হয়েছে। সরকারের নির্দেশনা পেলেই পরীক্ষার কাজ শুরু করবে সংস্থাটি। চালকদের ডোপ টেস্ট করতে খরচ হবে ৯০০ টাকা, যা প্রাথমিকভাবে বহন করবে সরকার। পরীক্ষায় চালকরা মাদকাসক্ত প্রমাণ হলে বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্স।

বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্য দিয়ে পরিবহনে যৌন হয়রানিসহ কমে আসবে সড়ক দুর্ঘটনা।

সময় সংবাদে ধরা পড়ে একটি গণপরিবহন থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর দেখা যায় গাড়ির স্টিয়ারিং হেলপারের হাতে দিয়ে চালক নেমে এসেছেন মাদক গ্রহণের জন্য।

গণপরিবহনের চালকদের মাদকগ্রহণের অভিযোগ দীর্ঘদিনের। শুধু তাই নয়, বাসে ঘটে যৌন হয়রানি বা ধর্ষণের মতো ঘটনা প্রায়েই ঘটছে। যার বাস্তবতা শিকারও করেন গণপরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকরা।

চালক মাদকাসক্ত কিনা তা জানতে সরকার ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে, যেখানে ভারী যানচালকদের লাইসেন্স গ্রহণের আগেই দিতে হবে সেই পরীক্ষা।

স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত হাসপাতালে চার ধাপে পরীক্ষায় খরচ হবে ৯০০ টাকা আর টার্মিনালেগুলোতে তাৎক্ষণিক কিটে পরীক্ষার জন্য খরচ হবে ২০০ টাকা। প্রথমিক পর্যায়ে খরচ বহন করবে সরকার। যদিও বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার পরও চালকদের নজরদারি করতে হবে সরকারকেই।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, চালকদের যদি প্রশিক্ষণ দেওয়া যায় আর তারা যদি এটি গাড়ি চালানোর সময় ব্যবহার করে দুর্ঘটনা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারব।

বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিএ কর্তৃপক্ষ এরই মধ্যে ৫টি সুপারিশ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তারা বলছে, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পেলে বাতিল হবে চালকের লাইসেন্স।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, সরকারের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে, নির্দেশনা পেলে যত দ্রুত কার্যকর করা যায়, করা হবে।

গত বছরের ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে অনুষ্ঠানে চালকদের ডোপ টেস্ট করার বিষয়ে কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দলীয় প্রতীকেই হচ্ছে ইউপি নির্বাচন
পরবর্তী পোস্ট
পালসার বাইক প্রেমীদের জন্য সুখবর

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting