দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৬
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

শিরোপা হারিয়ে মেসি বলছেন, অনেক কিছু বদলাতে হবে

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৭, ২০২০
জুলাই ১৭, ২০২০ ০ কমেন্ট 468 ভিউস
স্পোর্টস ডেস্ক: ২ পয়েন্ট হলেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার প্রার্থনায় তাদের হার কামনা ছাড়া অন্য কিছু করার ছিল না। নিজেরা বাকি থাকা দুই ম্যাচ জিতলেও শিরোপা নির্ভর করছিল রিয়ালের ওপরই। মাদ্রিদের ক্লাবটি বৃহস্পতিবারের ম্যাচেই নিশ্চিত করেছে লিগ শিরোপা। অন্যদিকে ঘরের মাঠে ওসাসুনার কাছে হেরেই গেছে বার্সেলোনা! শিরোপার সঙ্গে ঘরের মাঠের হারে ভীষণ হতাশ ও ক্ষুব্ধ অধিনায়ক লিওনেল মেসি। বাকি থাকা চ্যাম্পিয়নস লিগে ভালো করতে ‘বদলের ডাক’ দিয়েছেন তিনি।

ওসাসুনার কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ১৫ মিনিটে পিছিয়ে পড়লেও স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে মেসির দুর্দান্ত ফ্রি কিকে। কিন্তু ইনজুরি টাইমের গোলে হারের হতাশায় ডুবতে হয় কাতালানদের। ভিয়ারিয়ালের বিপক্ষে জিতে রিয়ালের শিরোপা নিশ্চিত তো হয়েই গেছে, তার সঙ্গে এই হার ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে কাতালানদের জন্য।

হতাশা লুকাতে পারেননি মেসি। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে বিস্ফোরক আর্জেন্টাইন অধিনায়ক, ‘আমরা এভাবে মৌসুম শেষ করতে চাইনি, কিন্তু এটা দেখিয়ে দিলো মৌসুমটা আমাদের কেমন গেল। আমরা ছিলাম বারবার ভুল করা, খুবই দুর্বল ও একাগ্রতাহীন একটা দল। অনেক পয়েন্ট হারিয়েছি এবং আজকের ম্যাচ হলো পুরো মৌসুমের সারাংশ।’

দুই দিন আগে লুইস সুয়ারেজ জানিয়েছিলেন, বার্সেলোনাই রিয়ালের শিরোপা জেতার পথ সহজ করে দিয়েছে। মেসিও বললেন একই কথা, ‘আমাদের নিজেদের সমালোচনা করতে হবে। খেলোয়াড়দের তো বটেই, বাকিদেরও। আমরা বার্সা এবং আমাদের সবকিছু জিততে হবে। আমরা মাদ্রিদের দিতে তাকিয়ে থাকতে পারি না… মাদ্রিদ তাদের কাজ করেছে, কিন্তু আমরা তাদের অনেক সাহায্য করেছি (শিরোপা জেতার পথে)।’

করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকা অবস্থায় এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, বার্সেলোনা যেভাবে খেলছে, তাতে চ্যাম্পিয়নস জেতা সম্ভব নয়। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এখন চ্যাম্পিয়নস লিগ জেতা তো থাক, নাপোলির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগ নিয়েই শঙ্কায়! তাই বদলের ডাক তার কণ্ঠে, ‘আমরা যদি চ্যাম্পিয়ন লিগ জিততে চাই, তাহলে অনেক কিছু বদলাতে হবে। আর যদি এভাবে খেলতে থাকি, তাহলে নাপোলির বিপক্ষে ম্যাচটাই হেরে যাব।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের অনেক কিছু পাল্টাতে হবে। খুব কাছেই নাপোলির বিপক্ষে ম্যাচ এবং সেখানে সবকিছু পরিবর্তন করতে হবে। এখন একটা বিরতি পাচ্ছি আমরা, আশা করছি এই সময়টা মানসিক অবস্থা পাল্টে ফেলতে সাহায্য করবে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত সময়টা সবার জন্য খুব খারাপ যাচ্ছে। আমার মনে হয়, চ্যাম্পিয়নস লিগের চার ম্যাচে ভালো করতে পারলে পুরো মৌসুমের গল্পটাই আমরা পাল্টে দিতে পারব।’

শিরোপা হারানোর যন্ত্রণা মেসি অনুভব করেন ভীষণ। যে কারণে সমালোচনার কারণটাও বোঝেন তিনি, ‘ক্লাব সংশ্লিষ্ট সবাই এবারের মৌসুম নিয়ে ক্ষুব্ধ, আর এটাই স্বাভাবিক। খেলোয়াড়দের অনুভূতিও একই। আর মানুষ সমালোচনা করবে, এটাই বাস্তব। এটা আসলে রোমা ও লিভারপুলের বিপক্ষে হারের মতো, কোনও কিছু জিততে না পারলে কেউই খুশি হবে না।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এক ঘণ্টায় মরবে করোনাভাইরাস!
পরবর্তী পোস্ট
স্পেনের ‘রাজা’ এখন রিয়াল মাদ্রিদ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting