দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৪০
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নোয়াখালী

শবে বরাতে মডেল মসজিদে কর্মসূচি না থাকায় বিক্ষোভ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২৩
মার্চ ৮, ২০২৩ ০ কমেন্ট 427 ভিউস

নোয়াখালী সংবাদদাতা:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পবিত্র শবে বরাত উদযাপনে কোনো কর্মসূচি না থাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লিরা।

মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরজব্বার থানার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়রা জানায়,শবে বরাত মুসলমানদের গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে ভাগ্যরজনী বলা হয়ে থাকে। কিন্ত সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দের পরিচালনা কমিটি পবিত্র শবেবরাত উপলক্ষে মসজিদে কোন ওয়াজ ও দোয়ার আয়োজন করেনি। এতে বিক্ষুব্ধ মুসল্লিরা চরজব্বর থানার মোড়ে বিক্ষোভ মিছিল করে। পরে শবে বরাত উপলক্ষে ঈমাম সাহেব মসজিদে এসে আলোচনা শুরু করেন।

সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মো.আব্দুল মান্নান বলেন, শবে বরাত উদযাপনে মডেল মসজিদের পরিচালনা কমিটি আমাকে কোনো সহযোগিতা করেনি এবং নির্দেশনা দেয়নি। আমি নিজে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আব্দুর রহিমকে বিষয়টি অবহিত করেও কোনো সাড়া পায়নি। বরং সভাপতি বলে সেক্রেটারিকে ফোন দেন সেক্রেটারি বলে সভাপতিকে ফোন দেন।

অপর এক প্রশ্নের জবাবে ইমাম বলেন, শুক্রবার মুসল্লিদের কাছ থেকে দানের টাকা নেওয়া হয়। ওই তহবিল এখন মসজিদ পরিচালনা কমিটি ব্যাংকে একটি অ্যাকাউন্ট করে জমা রেখে সরকারি টাকা বানিয়ে পেলেছে। এ টাকা থেকে মসজিদের কোনো কাজে সহযোগিতা চাইলে মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলে এটা সরকারি টাকা,এই টাকায় হাত দেওয়া যাবেনা। এসব কিছুর মূল হোতা মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আব্দুর রহিম।

সুবর্ণচর মডেল মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ও সুবর্ণচর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আব্দুর রহিম বলেন,এ সমস্যা কেউ কেউ ইচ্ছাকৃত ভাবে করেছে। দানের টাকা কাউকে আমি জিলাপি খেতে দিতে পারিনা।

অভিযোগের বিষয়ে জানতে মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদের মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা বলেন, এখানে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। মডেল মসজিদ কেন বন্ধ ছিল। এটা সংশ্লিষ্ট ইমাম সাহেব জবাব দিবেন উনার বক্তব্য নিতে পারেন। আর সভাপতির দায়িত্বে উপজেলা কৃষি কর্মকর্তা আছে তার বক্তব্য নিতে পারেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইঁদুর মারা ফাঁদে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
পরবর্তী পোস্ট
শার্শায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

রিলেটেড পোস্ট

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫

অক্টোবর ৩, ২০২৬

নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

সেপ্টেম্বর ১২, ২০২৬

প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা

সেপ্টেম্বর ১১, ২০২৬

ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...

সেপ্টেম্বর ৯, ২০২৬

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার- ১৩

সেপ্টেম্বর ৪, ২০২৬

জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা

আগস্ট ৪, ২০২৬

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

জুলাই ২৯, ২০২৬

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

জুলাই ২৮, ২০২৬

মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

জুলাই ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting