দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫০
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

লিভারপুলের ৩০ বছরের অপেক্ষার অবসান

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০২০
জুলাই ২৩, ২০২০ ০ কমেন্ট 321 ভিউস

স্পোর্টস ডেস্ক: ছয় ম্যাচ আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারিত হয়ে গেলেও লিভারপুলের হাতে প্রিমিয়ার লিগের শিরোপা তুলে দেয়া হয়েছে বুধবার। চেলসি ম্যাচের পর দলটির কিংবদন্তি কেনি ডালগ্লিস উত্তরসূরিদের হাতে শিরোপা তুলে দেন।

বুধবার রাতে আট গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৫-৩ ব্যবধানে চেলসিকে হারিয়েছে তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে শিরোপা জেতা লিভারপুল। শিরোপা উদযাপনেও তাই হতাশার ছাপ পড়েনি লিভারপুলের।

রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা অনেক আগে নিশ্চিত হলেও ট্রফিটি এতদিন বুঝে পায়নি লিভারপুল। চেলসি ম্যাচের পর পেল।

রাতের ম্যাচটিতে চেলসিকে নিয়ে শুরুতে রীতিমতো ছেলেখেলা করেছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধেই তারা করে ফেলে তিন গোল, যার একটি শোধ করতে পারে চেলসি। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে চ্যাম্পিয়নরা, চেলসিও করে দুই গোল। কিন্তু প্রথমার্ধে তিন গোল হজম করার মাশুল গুনতে হয়েছে তাদের।

ম্যাচে প্রথম গোলের সুযোগটা পেয়েছিল চেলসিই। অষ্টম মিনিটের মাথায় লক্ষ্যভ্রষ্ট হয় ম্যাসন মাউন্টের হেড। ফলে লিড নেয়া হয়নি লন্ডনের ক্লাবটির। তবে সুযোগ হাতছাড়া করেনি চেলসি। ম্যাচের ২৩ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শট নেন নাবি কেইটা, ক্রসবারের ভেতরের অংশে লেগে বল জড়িয়ে যায় জালে।

দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় আরও ১৫ মিনিট। এবার দর্শনীয় এক ফ্রি-কিকে স্কোরশিটে নাম তোলেন ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনল্ড। দুই গোলে এগিয়ে থাকা লিভারপুলের আনন্দ আরও বাড়িয়ে দেন জর্জিনিও উইজনাল্ডাম, ৪৩ মিনিটের সময় সুযোগসন্ধানী ফিনিশিংয়ে তৃতীয় গোলটি করেন তিনি।

তিন গোলে পিছিয়ে পড়া চেলসি প্রথমার্ধের যোগ করা সময়ে শোধ করে একটি গোল। উইলিয়ানের শট ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। ফিরতি বল পেয়ে সেটি জালের ঠিকানায় পাঠিয়ে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার অলিভার জিরুড। ফলে স্কোরলাইন হয় ৩-১।

দ্বিতীয়ার্ধে ফিরে এটিকে আরও বাড়ান রবার্তো ফিরমিনো। ৫৫ মিনিটের মাথায় অ্যালেক্সান্ডার আরনল্ডের ক্রসে দারুণ এক হেড করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। ম্যাচের স্কোর তখন ৪-১, তবু চেষ্টার কমতি রাখেনি চেলসি। ফল পায় ৬১ মিনিটের সময়, ট্যামি আব্রাহামের শটে ব্যবধান কমে হয় ৪-২।

এর ১২ মিনিট পর চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিচ। জমে ওঠে ম্যাচ। আরেকটি গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে চেলসি। কিন্তু সেটি আর পাওয়া হয়নি তাদের। উল্টো ম্যাচের ৮৪ মিনিটের সময় চেলসির জালে শেষ গোলটি করেন অ্যালেক্স ওক্সল্যাড চেম্বারলিন।

এ পরাজয়ের ফলে ৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে চেলসি। সমান ৬৩ পয়েন্ট নিয়েই গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে তিন নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে রয়েছে লিস্টার সিটি। এ তিন দলের মধ্যেই চলছে ইউসিএলের টিকিট পাওয়ার লড়াই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাজনীতিতে বেপরোয়া আচরণ করছে বিএনপি: কাদের
পরবর্তী পোস্ট
কবে মাঠে নামবে এইচপি, কবে তাদের প্রধান কোচ?

রিলেটেড পোস্ট

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting