দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

রেলগেট খোলা পেয়ে রেললাইনে উঠে গেল ট্রাক, ট্রেন দেখে লাফিয়ে বাঁচলেন চালক ও সহকারী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০ কমেন্ট 391 ভিউস

জাতীয় ডেস্ক:

রেলক্রসিংয়ের গেট খোলা দেখে রেললাইনে উঠে পড়েছিল খুলনাগামী একটি ট্রাক। ওই সময়ই রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ওই রেলগেট অতিক্রম করছিল। ট্রেন ছুটে আসতে দেখে ট্রাক থেকে লাফিয়ে পড়েন ট্রাকের চালক সুমন হোসেন (২৫) ও তাঁর সহকারী। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই দুজন। তবে ট্রেনের ধাক্কায় ট্রাকের সামনের অংশটি দুমড়েমুচড়ে গেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় ঢাকা-খুলনা রেলপথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের দাবি, ভাঙ্গাগেট রেলক্রসিংয়ের গেটম্যান প্রীতিশ দাস ওই সময় গেট খোলা রেখে মুঠোফোনে কথা বলছিলেন। গেটম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে খুলনাগামী যাত্রীবাহী আন্তনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গাগেট রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। গেট খোলা দেখে খুলনাগামী ট্রাকটি রেললাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে ওই ট্রাকের চালক ও চালকের সহকারী ট্রাক থেকে লাফিয়ে পড়ায় প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনার পরপরই যশোর-খুলনা মহাসড়কে যানজট শুরু হয়। পরে হাইওয়ে থানা–পুলিশ অন্য একটি ট্রাকের সঙ্গে দড়ি বেঁধে দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়। পরে বেলা পৌনে একটার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার পর থেকে গেটম্যান প্রীতিশ দাসকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে অন্য আরেক গেটম্যান কল ধরেন। ওই গেটম্যান বলেন, মুঠোফোনটি অফিসের। শিফট পরিবর্তন হয়ে যাওয়ায় মুঠোফোনটি তাঁর কাছে আছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দীন আহমেদ বলেন, দুর্ঘটনার সময় ওই রেলগেট খোলা ছিল। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গেটম্যান ওই সময় পাশে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় ট্রাকটি রেললাইনের ওপর উঠে পড়ে। গেটম্যানের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

তবে যশোর রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (পথ) মাহাবুব হাসান বলেন, একটি রেলক্রসিংয়ের গেটম্যান থেকে পরের রেলক্রসিংয়ের গেটম্যানের মধ্যে বার্তা আদান–প্রদান হয় মুঠোফোনের মাধ্যমে। কিন্তু ওই সময় গ্রামীণফোনের নেটওয়ার্কের সমস্যা ছিল। যে কারণে গেটম্যান বার্তা পাননি। তবে ট্রেনটি রেলক্রসিংয়ের কাছাকাছি এলে গেটম্যান ওই গেট বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হন। এর মধ্যে ট্রাকটি রেললাইনের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খালেদা জিয়া অসুস্থ না হলে কারাগারে থাকতেন, রাজনীতি করার সুযোগ নেই: ওবায়দুল কাদের
পরবর্তী পোস্ট
এবার পাকিস্তানি শিল্পীরা মুখ খুললেন ভারতীয় গীতিকার জাভেদ আখতারকে নিয়ে

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting