দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:০৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যাবহার: তোপের মুখে পালালেন ঠিকাদার

কর্তৃক kobirubel.satnadee মে ১৮, ২০২৩
মে ১৮, ২০২৩ ০ কমেন্ট 500 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা আশাশুনি ও তালা উপজেলায় রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যাবহারে এলাকারবাসির তোপের মুখে কাজ ফেলে পালিয়েছেন রাকা এন্টার প্রইজের সত্ত্বাধিকারি ঠিকাদার তপন। বুধহাটা থেকে গুনাকরকাটি ও পাটকেলঘাটা থেকে দলুয়া সড়কে সংস্কারে কাজে নিম্নমানের সামগ্রী ব্যাবহারে এঘটনা ঘটে। সুত্র জানায়, একাধিক অর্থ বছরে সড়কের কাজ শেষ না হওয়ায় অত্র এলকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারের যোগসাজশে চরম অবহেলায় সড়কে এ অবস্থার সৃষ্ঠি হয়েছে। চলমান প্রকল্পে ধীরগতির কারণে এলাকায় ধুলোবালির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। পাটকেলঘাটা হতে দলুয়া কাজের আরো খারাপ অবস্থা বিদ্যমান। এছাড়াও চলমান প্রকল্পের একাধিকবার সময়বৃদ্ধিকে এ অবস্থার প্রধান কারণ বলে মনে করছেন এলাকাবাসি। সরেজমিনে,বুধহাটা থেকে বাঁকা সড়কে প্রতিদিন সাধারণ মানুষ, স্কুল-কলেজ ও মাদরাসার শত শত শিক্ষার্থী চলাচল করে থাকে। এছাড়া সড়কের পাশে গড়ে উঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি, প্রতিদিন ধুলোয় ধূসর হয়ে যাচ্ছে। যানবাহন চলাচলের সময় পথচারী কিংবা অন্য ক্ষুদ্র যানবাহনে চলাচলকারী যাত্রী সাধারণ ও পথচারীদের চলাচল করতে গিয়ে দম বন্ধ হয়ে আসে। অন্যদিকে ধুলোর কারণে এ সড়কের দু’ধারে বসবাসকারী গ্রামবাসীর অবস্থাও নাকাল। ভুক্তভোগীদের অভিযোগ সড়ক নির্মাণ কাজে ধীরগতির কারণে বাতাসে ধুলোবালি থাকায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় পথচারীরা শ্বাসকষ্ট, এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এদিকে গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে সাতক্ষীরা, খুলনা, পাইকগাছা, কালিগঞ্জ, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকার বাস, মিনিবাস, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবহন যাতায়াত করে থাকে। এছাড়া সাতক্ষীরা থেকে বাঁকা দরগাপুর ও পাটকেলঘাটা হয়ে দলুয়া সরাসরি মিনিবাস চলু থাকলেও বর্তমানে সড়কের বেহাল দশার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। অফিস সূত্র, আশাশুনির কুল্যার মোড় থেকে গুনাকরকাটি বাজার পর্যন্ত সোয়া এক কিঃ মিঃ ১ কোটি ৩০ লাখ ও তালায় ৪.২ কিঃ মিঃ এক কোটি ৯৫ লাখ ৬৬ হাজার টাকা বরাদ্দ । ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি কাজ শুরু করে কিছু কাজ করে এবং চলতি বিলও উত্তোলন করেছে রাকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তপন চক্রবর্তী। সুত্র আরো জানায় চলতি বছরের জুনে চলমান প্রকল্পের শেষ সময়। কিন্তু ঠিকাদার তপন চক্রবর্তী কাজের ম্যাকাডাম (খোয়ার কাজ) প্রায় একবছর ফেলে রেখেছে। অনেকবার নোটিশ করেছি কিন্তু কাজ করছে না। স্থানীয় রফিক, জুয়েল, মামুন, রনি মারুফ বলেন সড়কের ভোগান্তির সংবাদ প্রকাশে ফের নিম্নমানের সামগ্রি নিয়ে কাজ শুরু করে ঠিকাদার। একালাবাসি নিম্ন মানে সমগ্রী ব্যাবহারে বাঁধা দেয় এবং অফিস কর্তৃপক্ষকে জানায়। পরে তিনি ক্ষমতার অপব্যবহার করে কাজ শুরু করলে এলাকাবাসিরা ধেঁয়ে আসে এসময় ঠিকাদার ভো-দৌড়ে পালান। স্থানীয় ডা. রেজাউল্লাহ বলেন, সড়ক নির্মাণ কাজে ধীরগতির কারণে ধুলোবালিতে পথচারীরা শ্বাসকষ্ট, এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন এই সড়কে চলাচল করতে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তিনি আরো বলেন গর্ভবতি নারীদের সড়কে চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। তিনি দ্রুত সময়ে সড়কটির সংস্কার কাজ শেষ করার দাবি জানান। ওদিকে স্থানীয় স্কুল শিক্ষক আবু সাইদ বলেন, এ সড়ক দিয়ে আমাদের স্কুল-কলেজ ও মাদরাসার শত শত শিক্ষার্থী চলাচল করে থাকে। সড়কে ধুলোবালির পরিমাণ অত্যাধিক বেড়ে যাওয়ায় অনেক শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যে কারণে তারা নিয়মিত স্কুলে উপস্থিত হতে পারছে না। এ বিষয়ে মেসার্স রাকা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী ক্ষমতাধর তপন চক্রবর্তী জানান, পালানোর কোন সুযোগ নেই। আমি আপনাদের সাথে দেখা করবো আমাকে একটু সময় দেন। নিম্ন মানের সামগ্রী সম্পর্কে বলেন আমি ইটগুলো পরে পরিবর্তন করে দেব। মামা কথা বলবে আপনার সাথে। সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী সুজায়েত হোসেন বলেন,তপন আর একটা কাজ করছে সেটা শেষ করে এগুলো শুরু করবে । নিম্ন মানের সামগ্রী সম্পর্কে জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
বিশ্ব মা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting