দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৪৪
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

রাশিয়ান তেলের দাম অর্ধেক করার দাবি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২১, ২০২৩
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০ কমেন্ট 282 ভিউস

জাতীয় ডেস্ক:

রাশিয়ার তেলের দাম প্রতি ব্যারেলে অর্ধেক কমানোর দাবি করেছেন এস্তোনিয়ান পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালু। এছাড়া রাশিয়া থেকে রফতানি করা তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বিরুদ্ধে একই ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার তেলের দাম প্রতি ব্যারেলে ৩০ ডলার নির্ধারণ করতে ও এলএনজি রফতানি বন্ধে একই ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে উরমাস রেইনসালু বলেন, ‘গত বছরের ৫ ডিসেম্বর রাশিয়া থেকে সামুদ্রিক তেলের দাম ৬০ ডলার নির্ধারণ করে দেয় ইইউ। এছাড়া নির্ধারিত দামে পেট্রোলিয়াম পণ্য বিক্রি না করলে রাশিয়ান কার্গোগুলো পরিচালনা না করতে শিপিং, বীমা এবং পুনঃবীমা কোম্পানিগুলোর ওপর নির্দেশনা দেয় পশ্চিমারা। যা কার্যকর করা হয় চলতি মাসের ৫ ফেব্রুয়ারি থেকে।’

তবে এরপরও রাশিয়া তেল সরবরাহ করে বিলিয়ন ডলারের ব্যবসা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তেলের দাম প্রতি ব্যারেলে অর্ধেকে নামিয়ে আনা উচিত।’

রাশিয়ান অর্থমন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী, চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে ইউরাল অপরিশোধিত তেলের গড় দাম ছিল ব্যারেল প্রতি ৪৬ দশমিক ৮২ ডলার।

তবে এর মধ্যেই মস্কো থেকে ইউরোপে তেলের চালান কমেছে দুই-তৃতীয়াংশ। একই সময়ে ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন ক্রেতাদের সঙ্গে এলএনজির রফতানি বেড়েছে ইইউর। এ পরিস্থিতিতে এস্তোনিয়া আলাদা করে রাশিয়ান এলএনজির দাম নির্ধারণ করতে বদ্ধপরিকর।

এদিকে ব্রাসেলস ব্লকের সদস্যদের কাছে রাশিয়ান তেলের দামের সর্বোচ্চ সীমা সংশোধন করতে ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণে বাজারের গড় হারের চেয়ে ৫ শতাংশ কম রাখার প্রস্তাব করা হয়েছে।

এদিকে রাশিয়ায় এলএনজি উৎপাদন গত বছর ৮ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫ মিলিয়ন টন। দেশটির পরিসংখ্যান পরিষেবা সংস্থা রোসস্ট্যাটের চলতি মাসের তথ্য অনুযায়ী, শুধুমাত্র সাখালিন-২ প্ল্যান্টে উৎপাদিত হয়েছে ১১ দশমিক ৫ মিলিয়ন টন জ্বালানি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেলান্দহে জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষ!
পরবর্তী পোস্ট
প্রভাতফেরির জনস্রোত মিশেছে একুশের গ্রন্থমেলায়

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting