দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৩৮
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

রাজশাহীর সরকারি কোয়ার্টারের এ কী হাল!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৯, ২০২৩
মার্চ ২৯, ২০২৩ ০ কমেন্ট 350 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজশাহীতে রেলের কোয়ার্টার বেশিরভাগই পরিত্যক্ত ও জরাজীর্ণ। গণপূর্ত অধিদফতরের ভবনগুলো ভাঙাচোরা আর বেশি ভাড়ার কারণে বছরের পর বছর খালি পড়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসাগুলো। দেখভাল না থাকায় নষ্ট ও বেহাত হচ্ছে রাজশাহীর এসব সরকারি কোয়ার্টার।

নগরীর রেলওয়ে মাঠ ঘুরে দেখা যায়, রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের ৪ তলা ভবন বিশিষ্ট ৩টি কোয়ার্টার। জরাজীর্ণ ভবনের ১টি পরিত্যক্ত, অন্য দুটিতে থাকেন কয়েকটি পরিবার। ওই ভবনে বরাদ্দ নিয়ে নিজেরা না থেকে বহিরাগতদের ভাড়া দিয়েছেন রেলের অনেকেই।

খোঁজ নিয়ে জানা যায়, নগরীতে কম ভাড়ায় মানসম্মত বাসা পাওয়ায় রেলের কোয়ার্টারে থাকেন না কর্মকর্তারা। রেল স্টেশনসহ কলোনির জরাজীর্ণ আবাসনগুলোতে ঝুঁকি নিয়ে বাস করেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

ভুক্তভোগীরা জানিয়েছে, তাদের বেতন অনুযায়ী মোটা অঙ্কের ভাড়া কাটলেও কোয়ার্টারের কক্ষগুলো বসবাসের অযোগ্য।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পুরাতন ভবন সংস্কার কিংবা নতুন করে আবাসন গড়ার পরিকল্পনা নেই তাদের।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, সরকারি কর্মচারীদের আবাসনে নগরীর মহিষবাথান ও হেলেনাবাদে ২২টি বহুতল ভবনের ২টি পরিত্যক্ত।

এখানকার বাসিন্দারা বলছেন, মহিষবাথান ও হেলেনাবাদে বেশিরভাগই ভবন বসবাসের অযোগ্য ও ভাঙাচোরা।

রাজশাহী গণপূর্ত বিভাগ-১ নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ জানিয়েছে, আবাসন সমস্যা নিরসনে ১০ তলা নতুন ভবন নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য সুলতান উল ইসলাম জানান, বাইরের তুলনায় ক্যাম্পাসের বাসা ভাড়া বেশি হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক ইউনিট খালি পড়ে রয়েছে। বছরের পর বছর পড়ে থাকায় ভবনগুলোর অবকাঠামো নষ্ট হচ্ছে।

রাজশাহীতে রেলওয়ের ৬৪টি কোয়ার্টারে ৩৪২টি, সরকারি কর্মচারীদের ২২টি কোয়ার্টারে ২১২টি, বিচারকদের ৫টি কোয়ার্টারে ২০টি ইউনিট রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রথম আলোর সাংবাদিককে নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী পোস্ট
জন্মদিনে ভক্তদের যে বার্তা দিলেন শাকিব খান

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting